নির্বাচন

পৌরসভা নির্বাচন

গণসংযোগে দিনরাত ব্যস্ত প্রার্থী-সমর্থকরা

ব্যস্ত প্রার্থী-সমর্থকরা
ব্যস্ত প্রার্থী-সমর্থকরা

পৌরসভা নির্বাচন যতো এগিয়ে আসছে, ততোই সরগরম হয়ে উঠছে নির্বাচনী এলাকাগুলো। প্রচার-প্রচারণা ও গণসংযোগে দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা।

নির্বাচনী বৈতরণী পার হতে ছুটছেন ভোটারদের ঘরে ঘরে। বসে নেই ভোটারাও। যোগ্য ও সৎ প্রার্থীকে নির্বাচিত করতে নানান হিসাব-নিকাষে ব্যস্ত তারাও।

ঘনিয়ে আসছে পৌরসভা নির্বাচন। সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় বেশ জোড়েশোরেই চলছে নির্বাচনী প্রচারণা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা।

ভোটারদের মন জয় করতে হাট-বাজার ছাড়াও বাড়ি বাড়ি গিয়ে জীবনমান উন্নয়নে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন মেয়র প্রার্থীরা। যোগ্য ব্যক্তি হিসেবে প্রত্যেক প্রার্থীই নিজের জয়ের ব্যাপারে আশাবাদী। প্রথমবারের মতো দলীয় প্রতীকে মেয়র পদে পৌরনির্বাচন হওয়ায় নড়াইলের কালিয়া পৌরসভায় প্রার্থী ও ভোটারদের মধ্যে ভিন্ন আমেজ।

এ পৌরসভায় মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দিয়ে দিন-রাত প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন তারা।

তবে শুধু আশ্বাস নয়, সমস্যা সমাধানে যারা কাজ করবেন, তাদেরকেই নির্বাচিত করতে চান ভোটাররা।

এদিকে, জমে উঠেছে নীলফামারীর জলঢাকা উপজেলা পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণাও। গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। নির্বাচনে নিজেদের অবস্থান শক্ত করতে পাড়া-মহল্লায় চষে বেড়াচ্ছেন তারা।

প্রার্থী নির্বাচনে ভোটারদের মধ্যেও চলছে আলোচনা-সমালোচনা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ এলাকার উন্নয়নে যারা কাজ করবেন, তাদেরকেই জয়ী করতে চান তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ