নির্বাচন

আচরণ বিধিভঙ্গ না করতে সরকারি দলকে ইসির সতর্ক

শাহনেওয়াজ
শাহনেওয়াজ

পৌরসভা নির্বাচনে সরকারি দলকে আচরণ বিধিভঙ্গ না করতে সতর্ক করেছে নির্বাচন কমিশন-ইসি জানিয়েছেন কমিশনার শাহনেওয়াজ।

রোববার কমিশন কার্যালয়ে সাংবাদিকের এ কথা বলেন তিনি।

মন্ত্রী, এমপিরা যাতে নিজেদের দলের ভাবমূর্তি নষ্ট না করে এরজন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেছে ইসি।

কমিশনার শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কোনো রকম চাপ সহ্য করবে না কমিশন।

বারবার সতর্ক করার পরেও কেউ কেউ আচরণবিধি লঙ্ঘন করার চেষ্টা করছে উল্লেখ করে কমিশনার বলেন, মন্ত্রী, এমপিরা যেন এমন কোনো কাজ না করেন যাতে করে কমিশনকে শক্ত অবস্থানে যেতে হয়।

এরজন্য আওয়ামী লীগের দলীয় প্রধানের প্রতিও আহ্বান জানান তিনি।

আচরণবিধি ভঙ্গে রির্টানিং অফিসারকে নির্ভয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়ে কমিশনার আশ্বস্ত করে বলেন, এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করবে কমিশন।

এছাড়া কমিশন সরকারের আজ্ঞাবহ বিএনপির এমন বক্তব্যের জবাবে তিনি জানান যে যাই বলুক না কেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কোনো রকম চাপ সহ্য করা হবে না।

আগের নির্বাচনগুলোর মতো ভোটকেন্দ্র দখলের কোনো ঘটনার ঘটতে দেয়া হবে না বলেও জানান কমিশনার।

এদিকে, আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় কোনো ব্যবস্থা না নেয়ায় সাতক্ষীরার জেলার নির্বাচন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কমিশন।

আগামী ৩০ ডিসেম্বর পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ