পৌরসভা নির্বাচনের আর মাত্র আট দিন বাকি –দেশের বিভিন্ন জায়গায় প্রচার-প্রচারণা চালাতে গিয়ে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলের প্রার্থীদের সঙ্গে বিদ্রোহী প্রার্থীদের সহিংসতার ঘটনা ঘটেছে।
সোমবার জামালপুরের সরিষবাড়ীতে ও কুমিল্লার চৌদ্দগ্রামে গুলি বিনিময় হয়েছে। এতে, কুমিল্লায় ২ জন ও জামালপুরে ২ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে ২৩ জন।
এদিকে, হাইকোর্টের রায়ে আসন্ন পৌর নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর মিলিয়ে মোট ১৯৪ প্রার্থীর প্রার্থিতা ফিরে পাওয়ায় এসব আদেশের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন।
হাইকোর্টের রায়ের পরেও এসব প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কিনা তা নির্ভর করছে কমিশনের উপর। আর এর জন্য শুনানি করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে এমন পরিস্থিতিতে প্রার্থী সংখ্যা বাড়তে থাকলে সময়মতো ব্যালট পেপার কেন্দ্রে সরবরাহে সমস্যা হতে পারে বলে জানা গেছে।
এসব বিবেচনা করে শুনানির আগেই ব্যালট পেপার ছাপতে বিজি প্রেসে পাঠিয়েছে কমিশন। এসব প্রার্থীর মধ্যে বিএনপি এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সংখ্যাই বেশি।
রির্টানিং কর্মকর্তাদের বাছাইয়ে অবৈধ ঘোষণা করা হলেও উচ্চ আদালতের নির্দেশে তারা প্রার্থীতা ফিরে পেয়েছেন।
এদিকে, ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের প্রবেশে আলাদা নীতিমালা করা হয়নি বলে জানিয়েছেন কমিশনার মোহাম্মদ জাবেদ আলী। সোমবার টাঙ্গাইল জেলার আট পৌরসভার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে জানান তিনি।
ফিরে যাই পৌর নির্বাচন নিয়ে:
কুমিল্লার চান্দিনাতে আওয়ামী লীগের মিছিলে ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটেছে। তবে, এতে কেউ হতাহত হয়নি। চৌদ্দগ্রাম বাজার এলাকায় আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল। বন্ধ করে দেয়া হয় দোকানপাটও।
এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত ১৩ জন। ঘটনাস্থল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এদিকে, কুমিল্লার চান্দিনার পূর্ববাজারেও সন্ধ্যায় আওয়ামী লীগের মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে, এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এছাড়া, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যশোরের চৌগাছায় ৪ মেয়রসহ ৭ প্রার্থীকে জরিমানা করেছেন রিটার্নিং কর্মকর্তারা।
এদিকে, দুপুরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আরামনগর বাজারে বিএনপির মেয়র প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে ১০ জন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা গণসংযোগ, প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে তারাবো পৌর নির্বাচনী এলাকা। অনেক প্রার্থী বলছেন, নির্বাচিত হলে মাদক নির্মূলসহ এলাকার জলাবদ্ধতা নিরসন, রাস্তা নির্মাণ করবেন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভাতেও বিরাজ করছে নির্বাচনী উত্তাপ। ভোটারদেরকে ফুল দিয়ে ব্যতিক্রম প্রচারণা শুরু করেন মেয়র প্রার্থীর সমর্থকরা।
আগামী ৩০ ডিসেম্বর প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌরসভা নির্বাচন। তবে নির্বাচনের আগেই দেশের বিভিন্ন জায়গায় প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। সোমবার