নির্বাচন

পৌর নির্বাচন

প্রচারণায় পটুয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে হামলা, আহত ১০

পটুয়াখালী
পটুয়াখালী

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর প্রচারণার সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর গাড়িতে হামলা করেছে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা দাবি তাদের।

মঙ্গলবার সকাল ১০টার দিকে কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকায় তাদের ওপর হামলায় আলতাফ হোসেনের স্ত্রী বেগম সুরাইয়া চৌধুরীসহ কমপক্ষে ১০জন আহত হয়েছেন।

হামলায় আহত হলেন: বেগম সুরাইয়া চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ড. মজিবর রহমানন টোটন, অর্থ বিষয়ক সম্পাদক দুলাল মাতবর, যুবদলের যুগ্ম-আহবায়ক অ্যাড. মো. আরিফুল ইসলামসহ ১০ জন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।

এ সময় বৈশাখীর টিভির জেলা প্রতিনিধি আব্দুস ছালাম আরিফের মোবাইল ফোন, যমুনা টিভি জেলা প্রতিনিধি জাকারিয়া হৃদয়ের ক্যামেরা ছিনিয়ে নেয় আ’লীগ মেয়র প্রার্থীর লোকজন। পরে তা উদ্ধার করা হয়েছে। হামলায় কালেরকণ্ঠের পটুয়াখালী প্রতিনিধি এমরান হাসান সোহেলসহ সাংবাদিকরা আহত হয়েছেন।

জেলা বিএনপি নেতারা দাবি করেন এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে ক্যামেরা কেড়ে নিয়ে যায় হামলাকারীরা।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি আজিজুর রহমান জানান, কারা হামলা করেছে তা সঠিক ভাবে বলা যাচ্ছে না—তবে চারটি গাড়ির সামনের গ্লাস ভাঙচুর করা হয়েছে।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবর রহমানন টোটন জানান, আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী বিপুল হালদারের লোকজন বিএনপি সমর্থিত প্রার্থী হাজি হুমায়ুন সিকদারের কর্মী-সমর্থকদের ওপর হামলা করেছে।

এ সময় আলতাফ চৌধুরীর বহরে থাকা চারটি গাড়ি ভাঙচুর করে হামলাকারীরা।

তিনি আরো বলেন, পটুয়াখালী থেকে আলতাফ চৌধুরীর গাড়ি বহর কলাপাড়া শহরে প্রবেশ পথে পৌঁছলে আওয়ামী লীগ প্রার্থী বিপুল হালদারের সমর্থীত ছাত্রলীগ, যুবলীগ কর্মীরা তাদের ওপর হামলা চালায়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ