নির্বাচন

পৌর নির্বাচন

সেনা মোতায়েনে বিএনপির দাবি আবারো নাকচ, সিইসির

সেনা মোতায়েনের দাবি বিএনপির

কাজী রকিব উদ্দিন আহমেদ
কাজী রকিব উদ্দিন আহমেদ

পৌর নির্বাচনে সেনা মোতায়েনে বিএনপির দাবি আবারো নাকচ করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ।

মঙ্গলবার বিকেলে কমিশনারদের সঙ্গে বিএনপির ৬ সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক শেষে কমিশনের অবস্থানের কথা জানিয়ে দেন তিনি।

আসন্ন পৌরসভা নির্বাচনে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে দেখা করে সেনা মোতায়েনের দাবি জানায় বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খানের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে সিইসির সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মঈন খান বলেন, পৌর নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হলে সেনা মোতায়েন জরুরি— সেনা মোতায়েন ছাড়া ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন না।

সারাদেশে পৌর নির্বাচন নিয়ে মারামারি-হানাহানি হচ্ছে— বিএনপির প্রার্থীদের নাজেহাল করা হচ্ছে বলে আভিযোগ করেন তিনি।

এসব আক্রমণ সরকারি দলের প্রার্থীদের পক্ষ থেকেই করা হচ্ছে— এ কারণে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে সেনা মোতায়েনের বিকল্প নেই বলে আবারো জানান তিনি।

বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, প্রশাসনের ছত্রছায়ায় সরকার দলীয় লোকেরা বিএনপি প্রার্থীদের ওপর হামলা চালাচ্ছে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে পৌর এলাকাগুলোতে সংঘাত ততই বাড়ছে বলে এ সময় অভিযোগ করেন ড. মঈন খান। তবে

সিইসি ভিন্নমত পোষণ করে বলেন, পরিস্থিত অনুকূলে রয়েছে, সেনা মোতায়েনের কোনো প্রয়োজন নেই।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ