নির্বাচন

দিনাজপুরে বিএনপির মেয়র প্রার্থী ওপর হামলা

দিনাজপুর
দিনাজপুর

দিনাজপুরের বিরামপুর পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী আজাদুল ইসলামকে কুপিয়েছে আহত করেছে দুর্বৃত্তরা।

এদিকে, খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুর্বৃত্তদের হামলায় নজরুল ইসলাম নামে এক বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতকরে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মঙ্গলবার রাতে দিনাজপুর বিরামপুরে বিএনপি সমর্থিত পৌর মেয়র প্রার্থী আজাদুল ইসলাম আজাদ জনসংযোগ শেষে বাড়ি ফিরছিলেন। এসময় বাড়ির কাছাকাছি ইসলামপুর এলাকায় পোঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।

এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তবে তিনি আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

এদিকে, খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণসংযোগ থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় উপজেলা কৃষকদলের সভাপতি নজরুল ইসলাম নিহত হয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ