নির্বাচন

আচরণবিধি লঙ্ঘন করলেই ডাইরেক্ট অ্যাকশন: শাহ নেওয়াজ

শাহ নেওয়াজ
শাহ নেওয়াজ

আচরণবিধি লঙ্ঘন হলে সরাসরি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ। বুধবার দুপুরে তিনি নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মাঠ পর্যায়ে ম্যাজিস্ট্রেট নিযুক্ত রয়েছে, কাউকে চিঠি দিয়ে আর সতর্ক করা হবে না—উল্লেখ করে শাহ নেওয়াজ বলেন, আচরণবিধি যে লঙ্ঘন করবে, তার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নেয়া হবে।

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে উল্লেখ করে তিনি বলেন, কারো কাছে সহযোগিতা চাওয়া মানে কমিশন দুর্বল, এমনটা ভাবার কোনো অবকাশ নেই।

আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৩ পৌরসভায় একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ৯২০ জনের মতো মেয়র প্রার্থী এবং ১১ হাজার ১০০ জনের মতো কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ