নির্বাচন

প্রচারণায় সরগরম পার্বত্য এলাকাগুলোও

পৌর নির্বাচন
পৌর নির্বাচন

পৌর নির্বাচনের ভোটের দিন যত এগিয়ে আসছে, প্রার্থীদের প্রচার-প্রচারণায় ততই সরগরম হয়ে উঠছে পার্বত্য জেলাসহ সারাদেশের নির্বাচনী এলাকাগুলো।

সমস্যা সমাধানের আশ্বাস, উন্নয়নের প্রতিশ্রুতি আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমালোচনায় মুখর প্রার্থীরা ভোট চাইছেন ভোটারদের দ্বারে দ্বারে। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হবে- এমনটাই প্রত্যাশা প্রার্থী ও ভোটারদের।

পাহাড়ি জনপদ খাগড়াছড়ি জেলায় সাড়ে ২৫ বর্গকিলোমিটার আয়তনের মাটিরাঙ্গা পৌরসভায় ভোটারের সংখ্যা ১৫ হাজার ৫৭০ জন। এখনো পৌর এলাকার দুই-তৃতীয়াংশ এলাকায় তৈরি হয়নি পাকা রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা, বিদ্যুৎ কিংবা আধুনিক পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা।

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এলাকার সমস্যা সমাধানের পাশাপাশি উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালাচ্ছেন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীরা। সেইসঙ্গে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে আনছেন আচরণবিধি লংঘনের অভিযোগ।

এদিকে, ৫৮ হাজার ৩৯৭ জন ভোটারের রাঙামাটি পৌরসভায় মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলমত নির্বিশেষে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা।

মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সঙ্গে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে জনসংহতি সমিতি সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি নগরায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ