নির্বাচন

একদলীয় ব্যবস্থা কায়েম করতে চায় আ’লীগ: প্রচারণায় ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দুই বছরে বিএনপির ৫০০ এর অধিক নেতাকর্মীকে গুলি করে হত্যা ও তিনশোর অধিক নেতাকর্মীকে গুম করেছে সরকার—বলে দিবি করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বেলা ১২টার দিকে দিনাজপুর শহরের নিমনগর বাসস্ট্যান্ডে পথসভায় এ কথা বলেন তিনি।

আলমগীর বলেন, এ সরকার দেশে অগণতান্ত্রিক ব্যবস্থা চালু করেছে— তারা একদলীয় ব্যবস্থা কায়েম করতে চায়।

একমাসে ৬ হাজার নেতাকর্মীদেরকে গ্রেপ্তার, দুই বছরে ৫০০ অধিক নেতাকর্মীকে গুলি করে হত্যা এবং ৩০০ এর অধিক নেতাকর্মীকে গুম করে দেয়া হয়েছে। পত্রিকাগুলো বন্ধে করে দেয়া হয়েছে, মানুষের বাক স্বাধীনতা রুদ্ধ করা হয়েছে বলে জানান তিনি।

এ নির্বাচন ও গণতান্ত্রিক আন্দোলনের মধ্যদিয়ে এক ধাপ পার হতে চাই— যার কারণে এ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নেয়া হয়েছে বলে মন্তব্য করেন ফখরুল।

তিনি বলেন, এখন পর্যন্ত কেন্দ্রেই ভোট গণনা হবে বলে তারা জানেন। মাঝপথে ভোট বর্জন করার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বলে পূর্বে ঢাকা সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন বর্জন করেছিল বিএনপি। কিন্তু এবারে শেষ পর্যন্ত নির্বাচন দেখতে চায়।

এ সময় জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মিন্টু, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী, বিএনপি নেতা মোফাজ্জল হোসেন দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি দিনাজপুরে বিএনপির মেয়র প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালান।

এদিকে, সকালে আওয়ামী লীগকে পরাজিত করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সারা দেশে সন্ত্রাস শুরু করেছে অভিযোগ করেন ফখরুল বলেন, তাই তারা এর ফলাফল ছিনিয়ে নিতে চায়।

তিনি বলেন, একদলীয় শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেতে হলে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন করতে হবে।

তিনি আরো বলেন, আগামী ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনে জনগণ তাদের প্রাণের প্রতীক ধানের শীষকে ভোট দিয়ে প্রমাণ করে দেবে এর জনপ্রিয়তা কত বেশি।

ভোটারদের উদ্দেশ্য তিনি বলেন, নির্বাচনের দিন আপনাদের সজাগ থাকতে হবে— ভোটকেন্দ্রগুলোতে পাহারা দিতে হবে। ফলাফল হাতে নিয়ে তারপর কেন্দ্র থেকে বের হতে হবে।

শনিবার সকালে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী রাজিউর রহমানের নির্বাচনী প্রচারণা ও পথসভায় পীরগঞ্জ কলেজবাজার এলাকায় এসব কথা বলেন তিনি।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমানসহ উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি জেলার রানীশংকৈল পৌরসভা নির্বাচনে ২০ দল মনোনীত জামাতের প্রার্থী মোকারম হোসেনের প্রচারণা ও পথসভায় অংশ নেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ