নির্বাচন

নির্বাচন পর্যবেক্ষণে ২৯টি সংগঠনকে অনুমোদনের পরেও যাচাই-বাছাই

পৌর নির্বাচন
পৌর নির্বাচন

পৌর নির্বাচন পর্যবেক্ষণে ২৯টি সংগঠনকে অনুমোদন দিলেও আবারো যাচাই-বাছাই করছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি ৯টি পর্যবেক্ষক সংস্থার ব্যাপারে আওয়ামী লীগের আপত্তির পরই এমন উদ্যোগ নিয়েছে কমিশন।

এদিকে, প্রিজাইডিং কর্মকর্তার পূর্ব অনুমতি ছাড়া ভোটকক্ষে প্রবেশ করা যাবে না এমন পাঁচটি বিধান রেখে গণমাধ্যমের জন্য প্রথমবারের মতো ভোটকক্ষ পর্যবেক্ষণ নীতিমালা করা হয়েছে। তবে এরকম নীতিমালা করা হলে তা ভোট কারচুপির সুযোগ করে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

অতীতে বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষণের সময় গণমাধ্যমের উপর তেমন কোনো বাধা নিষেধ না আসলেও ২৮ এপ্রিল অনুষ্ঠিত তিন সিটি করপোরেশন নির্বাচনে সাংবাদিক নাজেহালের ঘটনা ঘটে।

এর প্রেক্ষিতে একটি তদন্ত কমিটিও গঠন করে নির্বাচন কমিশন। তবে অন্যান্য পর্যবেক্ষণ সংস্থাগুলোর জন্য কিছু নিয়ম কানুন থাকলেও গণমাধ্যমের জন্য কোনো রকম নীতিমালা তৈরি করা হয়নি।

আসন্ন পৌর নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর বৈঠকে পুলিশের পক্ষ থেকে নির্বাচনী সংবাদ প্রচারে মিডিয়া নীতিমালা প্রণয়নের তাগিদ দেয় হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর এমন প্রস্তাবের পর নির্বাচন পর্যবেক্ষণে গণমাধ্যমের জন্য পাঁচটি নির্দেশনা দিয়ে ভোটকক্ষ পর্যবেক্ষণ নীতিমালা করে কমিশন।

তবে ভোটকক্ষে প্রবেশের আগে অনুমতি নেয়ার বিধান নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতাকে বাধাগ্রস্ত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

গণমাধ্যম ছাড়াও, নির্বাচন পর্যবেক্ষণের জন্য কমিশনের নিবন্ধিত সংস্থা রয়েছে প্রায় শতাধিক। এর মধ্যে পৌর নির্বাচন পর্যবেক্ষণে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ, আইন সহায়তা কেন্দ্র, মানবাধিকার কমিশন, ব্রতীসহ মোট ২৯টি সংস্থাকে অনুমোতি দিয়েছে কমিশন।

তবে এর মধ্যে নির্বাচন পর্যবেক্ষণে নয়টি সংগঠনকে যেন অনুমতি না দেয়া হয় সেব্যাপারে আপত্তি জানিয়ে চিঠি দিয়েছে আওয়ামী লীগ।

এর মধ্যে পর্যবেক্ষণ সংস্থা হিসেবে কমিশন কর্তৃক ‘অধিকার’ এর নিবন্ধন না থাকায় পর্যবেক্ষকের তালিকা থেকে আগেই বাদ দিয়েছে কমিশন।

বিশ্লেষকরা বলছেন, কারো কথায় প্রভাবিত না হয়ে পর্যবেক্ষণ সংস্থাগুলোর ব্যাপারে সঠিকভাবে যাচাই-বাছাই করেই কমিশনের অনুমতি দেয়া উচিত।

কোনো কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এমন কোনো সিদ্ধান্ত থেকে সরে আসাই কমিশনের জন্য ইতিবাচক হবে বলে মনে করছেন সাবেক নির্বাচন কমিশনার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ