নির্বাচন

শেষ মুহূর্তের প্রচারণায় মুখর পৌর এলাকাগুলো

প্রচারণা
প্রচারণা

শেষ মুহূর্তের প্রচারণায় মুখর পৌর এলাকাগুলোতে উৎসবমুখর পরিবেশে দলীয় প্রতীক নিয়ে চলছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। মেয়র, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করছেন। এদিকে, প্রতীক যাই হোক ভোটাররা খুঁজছেন যোগ্য প্রার্থী।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শীত আর কুয়াশা উপেক্ষা করে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত জামালপুরের ৬টি পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। পোষ্টারে- ব্যানারে ছেয়ে গেছে শহরের অলিগলি। নানা প্রতিশ্রুতি দিচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত মেয়র-কাউন্সিলর প্রার্থীরা।

সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিয়ে নির্বাচিত করতে চান ভোটাররা। রাত-দিন প্রচার-প্রচারণা, গনসংযোগ আর উঠান বৈঠক নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

নীলফামারীর পৌর মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এবারই প্রথম দলীয়ভাবে বা দলীয় প্রতীকে পৌর নির্বাচন হলেও ভোটাররা বেশ সজাগ। যোগ্য, সৎ এবং সব সময় কাছে পাবেন যাকে তাকেই নির্বাচিত করার কথা ভাবছেন তারা।

নির্বাচন যতোই এগিয়ে আসছে ততোই জমে উঠছে চুয়াডাঙ্গা পৌর নির্বাচনের প্রচার প্রচারণা। রাত-দিন প্রচারণা চালিয়ে যাচ্ছেন জেলার ৪টি পৌরসভার প্রার্থীরা।

এদিকে, মাইকিং এর পাশাপাশি শো-ডাউন আর শ্লোগানে শ্লোগানে মুখর ফরিদপুরের পৌর এলাকাগুলো। নির্বাচনী প্রচারণায় পাড়া মহল্লা মাতিয়ে রেখেছেন কর্মী ও সমর্থকরা।

চাঁদপুরে জমে উঠেছে পৌর নির্বাচনের প্রচার-প্রচারণা। শহরজুড়ে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। পাড়া-মহল্লার চায়ের দোকানগুলোতে এখন আলোচনার বিষয় এটাই। এদিকে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চাচ্ছেন ফরিদপুরের ভোটাররা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ