আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ২৮ ডিসেম্বর মধ্যরাত থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ২২৯ পৌরসভায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার ইসি সচিবালয়ে থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ইসি সূত্র থেকে জানা যায়, নির্বাচন উপলক্ষে ৩১ ডিসেম্বর পর্যন্ত পৌরসভা এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ভোটারদের নির্বিঘ্নে ভোট দেয়া, ফলাফল ঘোষণা ও নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধে এ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। তবে উপকূলীয় পৌরসভাগুলোতে বিজিবি মোতায়েন হচ্ছে না।
৩০ ডিসেম্বর (বুধবার) ২৩৪টি পৌরসভায় ভোটগ্রহণ হবে। রাত ১২টার পর নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা নির্বাচনী প্রচার চালাতে পারবেন না।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: