নির্বাচন

পৌর নির্বাচনে প্রচার প্রচারণা শেষ হচ্ছে রাতে

প্রচার প্রচারণা
প্রচার প্রচারণা

পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রচারকাজ শেষ হচ্ছে আজ-সোমবার রাত ১২টায়। নির্বাচনী বিধি অনুযায়ী ভোটগ্রহণের ৩২ ঘণ্টা আগেই শেষ হবে সব ধরনের প্রচারণা—৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে, রোববার মধ্যরাত থেকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি মোতায়েনের শুরু হয়েছে। সন্ধ্যার আগেই ১০২ পৌরসভায় বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন।

দুপুরের মধ্যেই আরো ১২৭ পৌরসভায় মোতায়েনের কাজ শেষ হচ্ছে। ২২৯ পৌরসভার বাইরে উপকূলীয় ৬ পৌরসভায় বিজিবির পরিবর্তে কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে।

পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ উপলক্ষে ২৩৪ পৌরসভায় ইতোমধ্যে সাধারণ ছুটি ঘোষণা করেছে কমিশন।

ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে। এ নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলরসহ প্রায় ১২ হাজারের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাসস সূত্রে জানা গেছে, এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ হাজার ৪৪ জন প্রার্থী। এরমধ্যে মেয়র পদে ৯২৩ জন ও কাউন্সিলর পদে ৮ হাজার ৫৮৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২ হাজার ৫৩৩ জন প্রার্থী।

এরমধ্য থেকে মেয়র পদে ২৩৪, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৩৮, সাধারণ কাউন্সিলর পদে ২৯৫২ জন প্রতিনিধি নির্বাচন করবেন ভোটাররা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে ৬ জন এবং কাউন্সিলর পদে ৯৪ জন নির্বাচিত হয়েছেন।

সর্বশেষ ২০১১ সালে ৩১৯টি পৌরসভার মধ্যে ২৮৫ টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই বছর ১২ জানুয়ারি ৭৭টি, ১৩ জানুয়ারি ৪৭টি, ১৭ জানুয়ারি ৪৫টি এবং ১৮ জানুয়ারি ৩৫টি পৌরসভায় নির্বাচন হয়। বাকিগুলো পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়।

আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের আগে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। এবার ২৩৪ পৌরসভাতে একদিনে নির্বাচন হচ্ছে। গত ২৪ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ