পৌর নির্বাচনের পরিবেশ নিয়ে বিএনপির অভিযোগ গতানুগতিক বলে মন্তব্য করে নির্বাচন কমিশনার (ইসি) মো. শাহনেওয়াজ সুষ্ঠুভাবে ভোট হবে বলে আশ্বাস দিয়েছেন।
সোমবার প্রচারণার শেষ দিনে কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় শাহনেওয়াজ বলেন, প্রতিদ্বন্দ্বী দলগুলো নির্বাচনের সময় এ ধরনের অভিযোগ করেই থাকে। তবে তাদের এসব অভিযোগ খতিয়ে দেখা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, সকালে নির্বাচন পর্যবেক্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির জন্য এনআইডি'র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মোহাম্মদ সালেহউদ্দিনকে প্রধান করে ৭ সদস্যের মনিটরিং সেল গঠন করেছে ইসি। এছাড়া সোমবার রাত ১২টার পর বহিরাগতদের নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশও দিয়েছে কমিশন।
সাত সদস্যসের মধ্যে রয়েছেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব পর্যায়ের একজন কর্মকর্তা। পুলিশের এসপি পর্যায়ের একজন, বিজিবি, র্যা ব, আনসারের মেজর এবং আর্মড পুলিশ এসপি পর্যায়ের একজন কর্মকর্তা রয়েছেন।