নির্বাচন

পৌর নির্বাচন

মেয়র প্রার্থী: আ'লীগ ১৭১ - বিএনপি ২৬ অন্যান্য ২৯

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আ’লীগের ৭ মেয়র

চলছে গণনা
চলছে গণনা

বেসরকারিভাবে চূড়ান্ত ফলাফল:

আ. লীগ -১৭১

বিএনপি-২৬

জাপা -০১

অন্যান্য-২৯

ঢাকা বিভাগ:

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোজাফফর হোসেন বাবলু মিয়াকে (জগ প্রতীক) বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

মোজাফফর হোসেন বাবলু মিয়া ৭৫৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুস শুকুর শেখ (ধানের শীষ) পেয়েছেন ৫৭৭৪ ভোট। এছাড়া নগরকান্দা পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী রায়হান উদ্দিন মিয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল কাদের মির্জা নৌকা প্রতীক নিয়ে ৯৪২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রাউজান (চট্টগ্রাম): উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কুল প্রদীপ চাকমা ফল ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের প্রার্থী দেবাশীষ পালিত নৌকা প্রতীকে ২৮ হাজার ১৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কাজী আব্দুল্লাহ আল হাসান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২১২০ ভোট। স্বতন্ত্র মেয়র প্রার্থী মীর মনসুর আলম পেয়েছেন ৮১৫ ভোট। নির্বাচন থেকে সরে যাওয়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী রানা জগ প্রতীকে পেয়েছেন ৭৪ ভোট।

সন্দ্বীপ (চট্টগ্রাম): জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম সন্ধ্যা ৬টায় চূড়ান্ত ফল ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী মো. জাফর উল্লাহ টিটু নৌকা প্রতীকে ২০ হাজার ৮৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী আজমত আলী বাহাদুর ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৫৭ ভোট।

মীরসরাই (চট্টগ্রাম): রিটার্নিং কর্মকর্তা মো. তোফায়েল হোসেন ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী মো. গিয়াস উদ্দিন নৌকা প্রতীকে ৭ হাজার ২৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম পারভেজ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৭৫ ভোট।

সাতকানিয়া (চট্টগ্রাম): উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী মোহাম্মদ জোবায়ের নৌকা প্রতীকে ১৯ হাজার ২৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী রফিকুল আলম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ২৯০ ভোট।

সীতাকুণ্ড (চট্টগ্রাম): উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম ভূইয়া ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী বদিউল আলম নৌকা প্রতীকে ১৪ হাজার ৮২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী আবুল মনসুর ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯৪২ ভোট।

বারইয়ারহাট (চট্টগ্রাম): উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা জিয়া আহমেদ সুমন ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. নিজাম উদ্দিন নৌকা প্রতীকে ৫ হাজার ৩৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী মাঈনুদ্দিন লিটন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৩৮ ভোট।

রাজশাহী বিভাগ:

বগুড়া

ধুনট পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র এজিএম বাদশাহ (জগ) ৪ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আলিমুদ্দিন হারুন মণ্ডল (ধানের শীষ) পেয়েছেন ২৪৬৪ ভোট। আওয়ামী লীগের প্রার্থী শরীফুল ইসলাম খান (নৌকা) ১৫০৫ ভোট পেয়েছেন।

জয়পুরহাট:

কালাই পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা মার্কার খন্দকার হালিমুল আলম জন ৬৮৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিটকতম প্রার্থী বিএনপির সাজ্জাদুর রহমান সোহেল তালুকদার। ধানের শীষ নিয়ে তার ভোট ২১৬১।

খুলনা বিভাগ:

চালনা (খুলনা): রিটার্নিং কর্মকর্তা মৃণাল কান্তি দে চালনা পৌরসভার নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছেন। ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী সনত কুমার বিশ্বাস নৌকা প্রতীকে ৪ হাজার ৯৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অচিন্ত কুমার পেয়েছেন ২ হাজার ৫১৯ ভোট। বিএনপির প্রার্থী শেখ আব্দুল মান্নান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ১৮ ভোট।

পাইকগাছা (খুলনা): রিটার্নিং কর্মকর্তা মো. হাজিফুর রহমান ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী সেলিম জাহাঙ্গীর নৌকা প্রতীকে ৬ হাজার ৩৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী জি এম আব্দুর সাত্তার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬০৩ ভোট। স্বতন্ত্র প্রার্থী অাব্দুল মজিদ পেয়েছেন ৫৯৪ ভোট।

মেহেরপুরের গাংনীতে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম (আশরাফ ভেন্ডার) জগ প্রতীকে ৭ ৩৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আহমেদ আলী নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৫৪১৬ ভোট।

সাতক্ষীরা:

কলারোয়া পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী গাজী আক্তারুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নয়টি কেন্দ্রের ফল গণনা শেষে স্থানীয়ভাবে এ তথ্য জানা গেছে।

মাগুরায় ২৭৯৫০ ভোট পেয়ে মাগুরা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী খুরশিদ হায়দার টুটুল (প্রতীক-নৌকা) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

ময়মনসিংহ:

নান্দাইল (ময়মনসিংহ): রিটার্নিং কর্মকর্তা মো. শাহানুর আলম ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী রফিক উদ্দিন ভূঁইয়া নৌকা প্রতীকে ৯ হাজার ২৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আজিজুল ইসলাম বিপুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ২৩৬ ভোট।

ত্রিশাল (ময়মনসিংহ): রিটার্নিং কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী (স্বতন্ত্র) এবিএম আনিসুজ্জামান ৭ হাজার ১১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আমিনুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮৮২ ভোট। এই পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী মো. জাহিদুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১৭৯ ভোট।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): রিটার্নিং কর্মকর্তা রাজিব কুমার সরকার ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী (স্বতন্ত্র) আব্দুস সাত্তার কমান্ডার ৭ হাজার ২১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৬৩৬ ভোট। এই পৌরসভায় বিএনপির প্রার্থী ফিরোজ আহমেদ বুলু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৮২ ভোট।

গফরগাঁও (ময়মনসিংহ): রিটার্নিং কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুণ্ডু ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী ইকবাল হোসেন সুমন নৌকা প্রতীকে ১২ হাজার ৭১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শাহ আব্দুল্লাহ আল মামুন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৮৯ ভোট।

ফুলবাড়িয়া (ময়মনসিংহ): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. গোলাম কিবরিয়া নৌকা প্রতীকে ৭ হাজার ৭৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) চান মাহমুদ পেয়েছেন ৪ হাজার ৯৮ ভোট। বিএনপি প্রার্থী ওমর ফারুক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫৬৮ ভোট।

ভালুকা (ময়মনসিংহ): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী একেএম মেজবাউদ্দিন কাইয়ুম নৌকা প্রতীকে ৯ হাজার ৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাতেম আলী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৩২১ ভোট।

গৌরীপুর (ময়মনসিংহ): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম নৌকা প্রতীকে ৭ হাজার ১৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী (স্বতন্ত্র) মো. শফিকুল ইসলাম হবি পেয়েছেন ৪ হাজার ১৫০ ভোট।

ফুলপুর (ময়মনসিংহ): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, বিএনপির প্রার্থী আমিনুল হক ধানের শীষ প্রতীকে ৪ হাজার ৮৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র প্রার্থী শশ ধর সেন নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৯২ ভোট। এই পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শাহজাহান পেয়েছেন ৩ হাজার ২৬৩ ভোট।

মুক্তাগাছা (ময়মনসিংহ): রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল অনুযায়ী, বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম ধানের শীষ প্রতীকে ৯ হাজার ২৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) আতাউর রহমান লেলিন লাঙল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৪১৫ ভোট। এই পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দেবাশীষ ঘোষ বাপ্পী পেয়েছেন ৪ হাজার ৭১০ ভোট।

বরিশাল:

ভোলা

জেলার ভোলা, দৌলতখান ও বোরহানউদ্দিন পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীরা বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন- ভোলা সদরে মোহাম্মদ মনিরুজ্জামান, বোরহানউদ্দিনে রফিকুল ইসলাম ও দৌলতখানে জাকির হোসেন তালুদকার। এ তিন প্রার্থীই দ্বিতীয়বারে মতো মেয়র নির্বাচিত হলেন।

সিলেট:

মৌলভীবাজার সদরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফজলুর রহমান ১০ হাজার ৮৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী ওলিউর রহমান পেয়েছেন ৫৬২৫ ভোট।

জকিগঞ্জ (সিলেট): উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা মোবাশ্বিরুল ইসলাম ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. খলিল উদ্দিন নৌকা প্রতীকে ১ হাজার ৫৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হিফজুর রহমান পেয়েছেন ১ হাজার ৩৭১ ভোট। এই পৌরসভায় বিএনপির প্রার্থী বদরুল হক বাদল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩ ভোট।

নবীগঞ্জ (হবিগঞ্জ): জেলা নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী ঘোষিত ফল অনুযায়ী, বিএনপির মেয়র প্রার্থী সাব্বির আহমেদ চৌধুরী ধানের শীষ প্রতীকে ৫ হাজার ৬২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মো. তোফাজ্জল ইসলাম চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৭৩ ভোট।

ধনবাড়ী (টাঙ্গাইল): উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিমি ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী খন্দকার মনজরুল ইসলাম তপন নৌকা প্রতীকে ১১ হাজার ৩৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এস এম এ সোবহান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৬৩ ভোট।

মধুপুর (টাঙ্গাইল): উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মাসুদ পারভেজ নৌকা প্রতীকে ২২ হাজার ২৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬৫৩ ভোট।

খোকসা (কুষ্টিয়া): উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা রেবেকা খান সন্ধ্যা সাড়ে ৬টায় খোকসা পৌরসভা নির্বাচনের ফল ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী প্রভাষক মো. তরিকুল ইসলাম নৌকা প্রতীকে ৫ হাজার ৭১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী রাজু আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৬৭ ভোট।

কুমারখালী (কুষ্টিয়া): উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা নওয়াবুল ইসলাম ঘোষিত কুমারখালী পৌরসভা নির্বাচনের চূড়ান্ত ফল অনুযায়ী, আওয়ামী লীগ মেয়র প্রার্থী মো. সামছুজ্জামান অরুন নৌকা প্রতীকে ৮ হাজার ৪২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী তরিকুল ইসলাম লিখন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬২৪ ভোট

পাটগ্রাম (লালমনিরহাট): রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী শমসের আলী নৌকা প্রতীকে ৭ হাজার ১৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী মোস্তফা সালাউজ্জামান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১২৪ ভোট। এই পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) মেয়র প্রার্থী ওয়াজেদুল ইসলাম সোহেল পেয়েছেন ৩ হাজার ৮৯৪ ভোট।

বদরগঞ্জ (রংপুর):

রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী উত্তম কুমার সাহা নৌকা প্রতীকে ৬ হাজার ৯৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৯৫ ভোট।

হাকিমপুর (দিনাজপুর):

রিটার্নিং কর্মকর্তা মো. আজহারুল ইসলাম ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী জামিল হোসেন চলন্ত নৌকা প্রতীকে ৮ হাজার ৯৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন শিল্পী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯৫২ ভোট।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ): রিটার্নিং কর্মকর্তা মাসুদ রানা ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী এসএম নজরুল ইসলাম নৌকা প্রতীকে ১৬ হাজার ৮০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম বেলাল হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮ হাজার ১৩৭ ভোট।

পৌর নির্বাচন:

পৌর নির্বাচনে প্রাপ্ত ফলাফলে মেয়র প্রার্থী: আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীরা এগিয়ে আছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি মেয়র প্রার্থীরা রয়েছেন।

উৎসবমুখর পরিবেশে সারাদেশের ২৩৪টি পৌরসভায় ভোটগ্রহণ শেষে চলছে গণনা। বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টায় পর্যন্ত।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটাররা ভিড় করেন। দীর্ঘলাইনে অপেক্ষমান থেকে একেএকে তারা ভোট দেন। ভোটারদের উপস্থিতি ও ছিল সন্তোষজনক। নারী ভোটাররাও দলে দলে এসে ভোট দিয়েছেন। প্রায় সব কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে বলে জানা গেছে।

প্রায় দুই বছর পর ২৩৪টি পৌরসভায় ৩৫৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৭০ লাখ ৯৯ হাজার ১৪৪ জন পৌরবাসী ভোট দেয়ার সুযোগ পেয়েছেন।

এবারই প্রথম পৌর মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হলো। ২০টি দল প্রার্থী দিয়েছে। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৯৪৫ জন। এরমধ্যে আওয়ামী লীগের ২৩৪, বিএনপির ২২৩ ও জাতীয় পার্টির ৭৪ জন মেয়র পদে লড়ছেন। স্বতন্ত্র প্রার্থী ছিলেন ২৮৫ জন।

তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আওয়ামী লীগের নৌকা ও বিএনপির ধানের শীষ প্রতীকের মধ্যে। এরইমধ্যে আওয়ামী লীগের ৭ মেয়র বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলরদের মধ্যে ৪০ জন ও সাধারণ কাউন্সিলরদের মধ্যে ৯৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কাউন্সিলর পদে সব মিলিয়ে ১১,২২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ