নির্বাচন

৩১টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

পৌরসভা নির্বাচন
পৌরসভা নির্বাচন

অনিয়ম, সংঘর্ষ, কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই এবং সিল দেয়ার অভিযোগে দেশের বিভিন্ন পৌরসভার ৩১টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন- ইসি।

ভোটেকেন্দ্র দখল আর হামলা-বোমাবাজির পর নরসিংদীর মাধবদী পৌরসভার নির্বাচন স্থগিত করেছে ইসি।

ধামরাইয়ের ইসলামপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের কারণে ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে কুমিল্লার বরুড়া পৌরসভায় ১টি, মাদারীপুর ২টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এছাড়া নোয়াখালীর চৌমহনিতে ৮টি, নরসিংদীর মাধবদীর ৫টি, কুড়িগ্রামে ২টি, ময়মনসিংহে ২টি, ফরিদপুরে ১টিসহ চন্দলাইশ, বরগুনা, মতলব, সৈয়দপুর, নগরকান্দা হবিগঞ্জসহ বেশ কিছু পৌর এলাকার ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

বরুড়ার লতিফপুর কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার হারুনুর রশিদ জানিয়েছেন, ভোর ৪টায় একদল সশস্ত্র বহিরাগত কেন্দ্রে এসে ১২০০ ব্যালট পেপার ছিনিয়ে নেয় এবং নৌকা প্রতীকের ব্যালটে সিল মারা শুরু করে। এসময় বহিরাগতরা প্রিজাইডিং অফিসারসহ অন্যান্যকে মারধর করেছে বলেও অভিযোগ করেন তিনি।

রিটার্নিং অফিসার লুৎফুর নাহার নাজিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল সাড়ে ৭টায় কুমিল্লার বরুড়ার পৌর নির্বাচনে লতিফপুর ভোটকেন্দ্রে পরিদর্শন করে তিনি ভোটগ্রহণ বাতিল করেন।

এদিকে, মাদারীপুরের কালকিনি পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানিয়েছেন, কাষ্ঠগড় ও দক্ষিণ জোনারদণ্ডি কেন্দ্রে কয়েকটি ব্যালট বাক্স পাওয়া যায় যেগুলোতে আগে সিল দিয়ে ব্যালট পেপার ঢুকিয়ে রাখা হয়েছিল।

সকালে তিনি (রিটার্নিং কর্মকর্তা) ব্যালটসহ বাক্সগুলো জব্দ করেন এবং কেন্দ্র দুটিতে ভোটগ্রহণ স্থগিত করেন বলেও জানান তিনি।

এছাড়া, চট্টগ্রামের চন্দনাইশ ও বাঁশখালী পৌরসভায় ৩টি ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এরমধ্যে চন্দনাইশে ২টি কেন্দ্রে ভোট নেয়া স্থগিত করা হয়।

সকালে শুরুর আগেই কেন্দ্র দখল করার অভিযোগে আসলাতুন চৌধুরী ফোরকানিয়া মাদ্রাসা ও গাছবাড়িয়া এএনজে উচ্চবিদ্যালয় ২টি কেন্দ্রে ভোট নেয়া স্থগিত করা হয়।

বাঁশখালীর উত্তর জলদি রুহুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ১১টার দিকে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগের মেয়রপ্রার্থী সেলিমুল হক চৌধুরী ও বিএনপির মেয়রপ্রার্থী মো. কামরুল ইসলাম হোসেনের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও গুলি বিনিময়ের পর ভোট স্থগিত করা হয়।

এদিকে, জামালপুরের সরিষাবাড়ীর বাঙালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট নেয়া স্থগিত করা হয়েছে। ভোট নেয়ার সময় সহিংসতা হলে ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।

সকাল সাড়ে ৯টার দিকে বরগুনা পৌরসভায় গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রটিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল্লাহ বলেন, ভোট নেয়া শুরু হওয়ার পর থেকে কামরুল আহসানের সমর্থকেরা কেন্দ্র দখল করে সিল মারতে শুরু করেন। এ সময় অন্য প্রার্থীর সমর্থকেরা বাধা দিলে গোলযোগ শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এরপর ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী পৌরসভার ৪টি কেন্দ্রে ভোট নেয়া স্থগিত করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে উত্তর নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর নাজিরপুর নূরানী মাদ্রাসা, উত্তর হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তারা ভোট নেয়া স্থগিত করেন।

এদিকে, ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে ময়মনসিংহের ভালুকায় ২টি ও ফরিদপুরের নগরকান্তায় একটি এবং হবিগঞ্জের একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

পটুয়াখালীর কুয়াকাটা কেন্দ্রে ত্রিমুখী সংঘর্ষের জের ধরে একটি এবং নরসিংদীর মাধবদীর ৪ নম্বর কেন্দ্রে ভোট স্থগিত করা হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ