নির্বাচন

পৌর মেয়রে নির্বাচিত হলেন যারা

পৌর নির্বাচন
পৌর নির্বাচন

পৌর নির্বাচন শেষে মেয়র পদে বিপুল ভোটে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর পৌর ভোটে ব্যপক ভরাডুবি হয়েছে বিএনপির।

২২৭টি পৌরসভার বেসরকারি ফলাফলে ১৭১টিতে আওয়ামী লীগের ২৬টিতে বিএনপির, ২৯টিতে স্বতন্ত্র প্রার্থী এবং ১টিতে জাতীয় পার্টির মেয়র প্রার্থী বিজয়ী হয়েছেন।

এর আগে ৭টি পৌরসভায় বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন আওয়ামী লীগের মেয়র প্রার্থী।

এর মধ্যে বিভাগ অনুযায়ী মেয়রপ্রার্থীদের তালিকাগুলো হলো।

ঢাকা বিভাগ

আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যে ঢাকা বিভাগের টাঙ্গাইলের ধনবাড়ীতে খন্দকার মঞ্জুরুল ইসলাম, টাঙ্গাইল সদরে জামিলুর রহমান, ভুয়াপুরে মাসুদুল হক মাসুদ, মধুপুরে মাসুদ পারভেজ, মির্জাপুরে শাহাদত হোসেন সুমন, গোপালপুরে রকিবুল হক সানা, সখীপুরে আবু হানিফ আজাদ। আর টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপি মনোনীত আলী আকবর জব্বার।

নারায়ণগঞ্জের তারাবে হাসিনা গাজী, গোপালগঞ্জে কাজী লিয়াকত আলী লেকু, মুন্সীগঞ্জ সদরে ফয়সাল বিপ্লব, মুন্সীগঞ্জের মিরকাদিমে শহিদুল ইসলাম শাহীন।

বোয়ালমারী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোজাফফর হোসেন বাবলু মিয়া (জগ প্রতীক) জয়ী। এছাড়া নগরকান্দা পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী রায়হান উদ্দিন মিয়া নির্বাচিত হয়েছেন।

ঢাকার ধামরাইয়ে হাজি কবির হোসেন মোল্লা, সাভারে হাজী আব্দুল গনি, শরীয়তপুর সদরে রফিকুল ইসলাম কতোয়াল। শরীয়তপুর ভেদরগঞ্জে আ’লীগ আবদুল হান্নান হাওলাদার, জাজিরায় আ’লীগ মো. ইউনুস ব্যাপারী, ডামড্যায় আ’লীগ হুমায়ুন কবির বাচ্চু, নড়িয়ায় আ’লীগ মো. হায়দার আলী।

মাদারীপুর: মাদারীপুর সদর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মো. খালিদ হোসেন ইয়াদ নির্বাচিত হয়েছেন।

শিবচর: আওয়ামী লীগের মো. আওলাদ হোসেন খান জয়ী।

কালকিনি: স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান সবুজ নারিকেল গাছ প্রতীক।

গাজীপুর: শ্রীপুরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিছুর রহমান।

নরসিংদী পৌরসভা নির্বাচনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. কামরুজ্জামান। আর মনোহরদী পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী আমিনুর রশিদ সুজন (নৌকা) বিজয়ী হয়েছেন।

রাজবাড়ী: রাজবাড়ী পৌরসভায় মহম্মদ আলী চৌধুরী নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। গোয়ালন্দ পৌরসভা: গোয়ালন্দ পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী শেখ মো. নিজাম নির্বাচিত হন। পাংশা পৌরসভা: পাংশা পৌরসভায় আব্দুল আল মাসুদ বিশ্বাস নৌকা প্রতীক নির্বাচিত।

গোপালগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী কাজী লিয়াকত আলী লেকু বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এছাড়াও টুঙ্গীপাড়ায় আওয়ামী লীগের শেখ আহমেদ হোসেন মির্জা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কিশোরগঞ্জ পৌরসভা: কিশোরগঞ্জ সদর পৌরসভায় আওয়ামী লীগ মাহমুদ পারভেজ। করিমগঞ্জ পৌরসভা: করিমগঞ্জে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল কাইয়ুম। কুলিয়াচর পৌরসভা: কুলিয়াচর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসান কাজল। বাজিতপুর পৌরসভা: বাজিতপুরে আওয়ামী লীগ প্রার্থী আনোয়ার হোসেন আশরাফ। ভৈরব পৌরসভা: কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার আওয়ামী লীগ প্রার্থী ফখরুল আলম আক্কাছ। কটিয়াদী পৌরসভা: কটিয়াদী পৌরসভার আওয়ামী দলীয় প্রার্থী শওকত ওসমান শুক্কুর। হোসেনপুর পৌরসভা: হোসেনপুর পৌরসভায় আওয়ামী দলীয় প্রার্থী আব্দুল কাইয়ুম খোকন।

নরসিংদী: মাদবধী ও মাদারীপুরের কালকিনী পৌরসভার ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগ

আওয়ামী লীগের মধ্যে- চট্টগ্রামের রাউজানে দেবাশীষ পালিত, রাঙ্গুনিয়ায় শাহজাহান সিকদার, সাতকানিয়ায় মো.জোবায়ের, চন্দনাইশে মাহবুবুল আলম খোকা, বাঁশখালীতে সেলিমুল হক চৌধুরী, পটিয়ায় অধ্যাপক হারুনুর রশিদ, সীতাকুণ্ডে বদিউল আলম, মিরসরাইয়ে গিয়াস উদ্দিন, সন্দ্বীপে জাফর উল্লাহ, বারৈয়ারহাটে নিজাম উদ্দিন, রাঙামাটিতে আকবর হোসেন চৌধুরী, বান্দরবানের লামায় জহিরুল ইসলাম, বান্দরবান সদরে মোহাম্মদ ইসলাম বেবী। এছাড়া খাগড়াছড়ি সদরে স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম। মাটিরাঙায় আ’লীগ শামছুল হক।

কুমিল্লা: চৌদ্দগ্রামে আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যে মিজানুর রহমান, হোমনায় নজরুল ইসলাম, লাকসামে অধ্যাপক আবুল খায়ের, চান্দিনা আ’লীগ মফিজুল ইসলাম, দাউদকান্দিতে নাঈম ইউসুফ, বরুড়ায় বিএনপির প্রার্থী জসিম উদ্দীন।

ফেনী: দাগনভুইয়ায় ওমর ফারুক, ফেনী সদরে হাজী আলাউদ্দিন, পরশুরামে নিজাম উদ্দিন চৌধুরী সাজেল।

নোয়াখালী: বসুরহাটে কাদের মির্জা, হাতিয়ায় ইউসুফ আলী, চাটখিলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আ’লীগ মহম্মাদউল্লাহ পাটোয়ারী। চৌমহনীতে ২০টি কেন্দ্রের মধ্যে ১০টির ফলাফল স্থগিত করায় কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি।

লক্ষ্মীপুরের রামগতিতে আ’লীগরে মেজবাহ উদ্দিন মেজু, রায়পুরে ইসমাইল খোকন, লক্ষ্মীপুরের রামগঞ্জে আবুল খায়ের পাটোয়ারি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আ’লীগ তাকজিল খলিফা কাজল। চাঁদপুরের হাজীগঞ্জে মাহবুব আলম লিপন, ফরিদগঞ্জে মাহফুজুল হক, কচুয়ায় নাজমুল আলম, চাঁদপুরের মতলবে আওলাদ হোসেন এবং ছেংগার চরে আওয়ামী লীগের রফিকুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

খুলনা বিভাগ

কুষ্টিয়া: মিরপুরে আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যে এনামুল হক, ভেড়ামারায় শামীমুল ইসলাম সানা, সদরে আ’লীগ আনোয়ার আলী, কুমারখালী শামসুজ্জামান অরুণ, খোকসায় তারিকুল ইসলাম।

যশোর: কেশবপুরে রফিকুল মোড়ল, নওয়াপাড়ায় সুশান্ত দাস, মনিরামপুরে কাজী মাহমুদুল হাসান, চৌগাছায় নূর উদ্দিন আল মামুন, বাঘারপাড়ায় কামরুজ্জামান বাচ্চু, সদরে জহিরুল ইসলাম চাকলাদার।

চুয়াডাঙ্গা: আলমডাঙ্গায় আ’লীগের হাসান কাদীর গানু, দর্শনায় মতিয়ার রহমান।

মাগুরা: সদরে খুরশিদ হায়দার টুটুল।

নড়াইল: কালিয়ায় মশফিকুর রহমান লিটন ও নড়াইল সদরে আ’লীগ জাহাঙ্গীর বিশ্বাস।

ঝিনাইদহ: শৈলকুপায় আ’লীগের আশরাফুল আলম, মহেশপুরে আব্দুর রশিদ খান, হরিণাকুণ্ডে শাহীনুর রহমান। বাগেরহাটের মোড়েলগঞ্জে এসএম মনিরুল হক, বাগেরহাট সদরে খান হাবিবুর রহমান। খুলনার চালনায় সনৎ কুমার বিশ্বাস, পাইকগাছায় সেলিম জাহাঙ্গীর।

স্বতন্ত্র ঝিনাইদহের কোটচাঁদপুরে জাহিদুল ইসলাম। চুয়াডাঙ্গা সদরে স্বতন্ত্র ওবায়দুর রহমান চৌধুরী। বিএনপির মধ্যে সাতক্ষীরা পৌরসভায় তাসকিন আহমেদ চিশতি ও

সাতক্ষীরা: কলারোয়ায় গাজী আকতারুল ইসলাম। বিদ্রোহী প্রার্থী মেহেরপুরের গাংনীতে আশরাফুল ইসলাম, চুয়াডাঙ্গার জীবননগরে জাহাঙ্গীর আলম।

রাজশাহী বিভাগ

জয়পুরহাট: সদর পৌরসভা আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান, আক্কেলপুর গোলাম মাহফুজ, কালাই পৌরসভায় হালিমুল আলম।

বগুড়া: সদর পৌরসভায় বিএনপির অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, শেরপুরে আওয়ামী লীগের আব্দুস সাত্তার, সারিয়াকান্দিতে আওয়ামী লীগের আলমগীর শাহী, গাবতলীতে বিএনপির সাইফুল ইসলাম, সান্তাহারে বিএনপির তোফাজ্জল হোসেন, কাহালুতে আওয়ামী লীগের হেলাল উদ্দিন কবিরাজ, ধুনটে এজিএম বাদশাহ আওয়ামী লীগের বিদ্রোহী, নন্দীগ্রামে বিএনপির বিদ্রোহী কামরুল ইসলাম, বগুড়া শিবগঞ্জে আওয়ামী লীগের তৌহিদুর রহমান মানিক।

চাঁপাইনবাবগঞ্জ: সদরে জামাত (স্বতন্ত্র) নজরুল ইসলাম, রহনপুরে বিএনপির তারেক আহমেদ, শিবগঞ্জে আওয়ামী লীগ বিদ্রোহীর কারিবুল হক রাজিন, নাচোলে আওয়ামী লীগের আব্দুর রশিদ খান ঝালু।

নওগাঁও: জেলার সদর পৌরসভাতে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী মো. নজমুল হক সনি, নজিপুর পৌরসভায় আওয়ামী লীগের রেজাউল কবির চৌধুরী।

রাজশাহীর গোদাগাড়ীর কাঁকনহাট পৌরতে আওয়ামী লীগের আব্দুল মজিদ মাস্টার, বাঘা আড়ানীতে আওয়ামী লীগের মুক্তার হোসেন, তানোর মুণ্ডুমালার আওয়ামী লীগের গোলাম রাব্বানী, মোহনপুর কেশরহাটের আওয়ামী লীগের শহিদুজ্জামান শহীদ, গোদাগাড়ীর আওয়ামী লীগের মনিরুল ইসলাম বাবু, বাগমারার তাহেরপুরে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ, বাগমারা ভবানীগঞ্জের আওয়ামী লীগের মালেক মণ্ডল, তানোরে বিএনপির মিজানুর রহমান মিজান, পবার কাটাখালী পৌরতে আওয়ামী লীগের আব্বাস আলী, চারঘাটে বিএনপির জাকরুল ইসলাম, দুর্গাপুরে আওয়ামী লীগের তোফাজ্জেল হোসেন, পুঠিয়ায় বিএনপির আসাদুল হক আসাদ, রাজশাহীর নওহাটা পৌরসভায় বিএনপির মকবুল হোসেন।

নাটোর: সদর পৌরসভায় আওয়ামী লীগের উমা চৌধুরী, লালপুরের গোপালপুর পৌরতে বিএনপির নজরুল ইসলাম, গুরুদাসপুরে আওয়ামী লীগের শাহ নেওয়াজ আলী, সিংড়ায় আওয়ামী লীগের জান্নাতুল ফেরদাউস, বড়াইগ্রামে আওয়ামী লীগের বারেক সরদার, নলডাঙ্গায় আওয়ামী লীগের শফিউদ্দিন মণ্ডল।

সিরাজগঞ্জ: জেলার সদর পৌরসভায় আওয়ামী লীগের সৈয়দ আব্দুর রউফ জয়ী, শাহজাদপুরে আওয়ামী লীগের হালিমুল হক মিরু, উল্লাপাড়ায় আওয়ামী লীগের নজরুল ইসলাম, রায়গঞ্জে আওয়ামী লীগের আব্দুল্লাহ আল পাঠান, বেলকুচিতে আওয়ামী লীগের আশা নূর বিশ্বাস, কাজিপুরে আওয়ামী লীগের হাজি নিজাম উদ্দিন।

পাবনা: সদর পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থী কামরুল ইসলাম মিন্টু, চাটমোহরে আওয়ামী লীগের বিদ্রোহী রেজাউল করীম, সাঁথিয়ায় আওয়ামী লীগের মিরাজুল ইসলাম, সুজানগরে আওয়ামী লীগের আব্দুল ওয়াহাব, ফরিদপুরে আওয়ামী লীগের খন্দকার কামরুজ্জামান, ভাঙ্গুরায় আওয়ামী লীগের গোলাম হাসনায়েন, ঈশ্বরদী পৌরতে আওয়ামী লীগের আবুল কালম আজাদ।

বরিশাল বিভাগ

বাকেরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মো. লোকমান হোসেন ডাকুয়া, গৌরনদীতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. হারিছুর রহমান, মুলাদী পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মো. শফিক উজ্জামান, বানারীপাড়ায় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী সুভাষ চন্দ্র শীল, উজিরপুরে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মো. গিয়াস উদ্দিন, মেহেন্দীগঞ্জে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী কামাল উদ্দিন খান।

ভোলা: সদর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান, দৌলতখান পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী জাকির হোসেন তালুকদার, বোরহানউদ্দিন পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম, স্বরূপকাঠী পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. গোলাম কবির, নলছিটি পৌর নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তসলিম উদ্দিন চৌধুরী, পাথরঘাটা পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন আকন,

পটুয়াখালী: কলাপাড়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদার ও কুয়াকাটায় আবদুল বারেক মোল্লা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া পিরোজপুর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী মো. হাবিবুর রহমান মালেক আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন এবং বরগুনা সদর পৌরসভায় নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শাহাদাত হোসেন নির্বাচিত হয়েছেন।

বেতাগী কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

রংপুর বিভাগ

আওয়ামী লীগ: পীরগঞ্জে কসিরুল ইসলাম, বদরগঞ্জে উত্তম কুমার সাহা, দিনাজপুরের হাকিমপুরে জামিল হোসেন, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে আলমগীর সরকার, গাইবান্ধা সদরে অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, গোবিন্দগঞ্জে আতাউর রহমান, সুন্দরগঞ্জে আব্দুল্লাহ আল মামুন, কুড়িগ্রাম সদরে আব্দুল জলিল, লালমনিরহাট সদরে রিয়াজুল ইসলাম রিন্টু, পাটগ্রামে শমশের আলী।

আ’লীগ বিদ্রোহী: দিনাজপুরের বিরামপুরে বিদ্রোহী প্রার্থী লিয়াকত আলী টুটুল।

বিএনপি: নীলফামারীর জলঢাকায় ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট। দিনাজপুরে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর আলম। পঞ্চগড় পৌরসভার বিএনপির মো. তৌহিদুল ইসলাম

জাতীয় পার্টি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে আব্দুর রহমান মিয়া।

স্বতন্ত্র: দিনাজপুরের বীরগঞ্জের জামায়াতের স্বতন্ত্র প্রার্থী মওলানা আবদুল হানিফ, ফুলবাড়িতে বর্তমান মেয়র মুরতুজা সরকার মানিক।

এছাড়া ঠাকুরগাঁওয়ের সদর পৌরসভা, নীলফামারীর সৈয়দপুরে এবং কুড়িগ্রামের উলিপুরে নির্বাচনের ফলাফল স্থগিত রাখা হয়েছে।

সিলেট বিভাগ

আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যে সিলেট বিভাগের মৌলভীবাজার সদরে ফজলুর রহমান, বড়লেখায় আবু ইমাম কামরান, কমলগঞ্জে জুয়েল আহম্মদ, আ’লীগ বিদ্রোহী কুলাউড়া শফি আলম ইউনূস।

হবিগঞ্জ: মাধবপুরে হিরেন্দ্র লাল সাহা, শায়েস্তাগঞ্জে সালেক মিয়া, চুনারুঘাটে বিএনপির নাজিম উদ্দিন শামসু, হবিগঞ্জের সদরে বিএনপির জি কে গোউস, নবীগঞ্জে বিএনপির সাবির আহমেদ চৌধুরী।

গোলাপগঞ্জে আ’লীগ বিদ্রোহী সিরাজুল জব্বার, কাঁনাইঘাটে আ’লীগ বিদ্রোহী নিজাম উদ্দিন, জকিগঞ্জে আ’লীগ খলিলুর রহমান। সুনামগঞ্জের চার পৌরতে সব আ’লীগ- ছাতকে আবুল কালাম চৌধুরী, সুনামগঞ্জের জগন্নাথপুরে আব্দুল মোনাফ, সুনামগঞ্জ সদরে আউয়ুব বখত, দিরাইয়ে মোশাররফ মিয়া।

ময়মনসিংহ বিভাগ

আওয়ামী লীগ—ময়মনসিংহের নান্দাইল পৌরসভায় রফিক উদ্দিন ভূঁইয়া, ত্রিশালে বিদ্রোহী প্রার্থী এ বি এম আনিসুজ্জামান। ফুলবাড়িয়ায় গোলাম কিবরিয়া। ভালুকায় ডা. মেজবাহ উদ্দিন কাইয়ুম। ঈশ্বরগঞ্জ পৌরসভায় বিদ্রোহী প্রার্থী আব্দুস সাত্তার। গফরগাঁওয়ে এস এম ইকবাল হোসেন সুমন। গৌরীপুরে রফিকুল ইসলাম রফিক।

বিএনপি—ফুলপুরে আমিনুল হক, মুক্তাগাছায় শহীদুল ইসলাম শহীদ।

জামালপুর: আওয়ামী লীগ—মনোনীত প্রার্থী মির্জা সাখাওয়াতুল আলম মনি। সরিষাবাড়ীর রোকনুজ্জামান রোকন। দেওয়ানগঞ্জ শাহনেওয়াজ শাহেন শাহ। ইসলামপুর আব্দুল কাদের শেখ। মেলান্দহ শফিক জাহেদী রবিন।

মাদারগঞ্জ পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী।

নেত্রকোনা: আওয়ামী লীগ—নজরুল ইসলাম খান। মোহনগঞ্জের অ্যাডভোকেট লতিফুর রহমান রতন। কেন্দুয়ার মো. আসাদুল হক ভূঁইয়া। দুর্গাপুরের মৌলানা মোহাম্মদ আব্দুস ছালাম।

মদন পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী দেওয়ান মো. আব্দুল হান্নান তালুকদার।

নালিতাবাড়ী: আওয়ামী লীগ—আবু বক্কর সিদ্দিক। শ্রীবরদী মো. আবু সাইদ। নকলা হাফিজুর রহমান লিটন। শেরপুর সদর পৌরসভা: গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ