অনিয়ম, সংঘর্ষ, কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই এবং সিল দেয়ার অভিযোগে বুধবার দেশের পৌরসভার ৫০টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নরসিংদির মাধবদি পৌরসভার ভোট বাতিল করা হয়। এছাড়া, মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ব্যালট পেপার ছিনতাইসহ বেশ কিছু অপ্রীতিকর ঘটনার কারণে ৫০টি কেন্দ্রে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।
ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে বরুড়ার একটি, চন্দনাইশের ৩টি, কালকিনির ২টি, ভালুকার একটি, চৌমুহনীর ১০টি, জামালপুরের ৩টি, কালিয়ার একটি, কুয়াকাটার একটি, সরিষাবাড়ীর একটি, নগরকান্দার একটি, উলিপুর ২টি, মতলবে একটি, শরীয়তপুরে একটি, বরগুনায় একটি, বেতাগীথে একটি, সৈয়দপুরে ৪টি, ঠাকুরগাঁওয়ের ৩টি, যশোরে একটি কেন্দ্রসহ দেশের আরো বেশ কয়েকটি জায়গায় ভোট স্থগিত রয়েছে।
গতকাল বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। এবার ২৩৪টি পৌরসভার মধ্যে ৭টি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কারণে ২২৭টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।