ভোটার তালিকা হালনাগাদ করে তার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নতুন এ তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে ৪৩ লাখ ৬৮ হাজার ৪৪৭ জন। এতে, পুরুষের সংখ্যা ২২ লাখ ৯৭ হাজার ৮৯৫ জন এবং নারী ২০ লাখ ৭০ হাজার ১৫২ জন।
শনিবার দুপুরে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
নতুন ভোটারদের মধ্যে পুরুষদের চেয়ে নারীর সংখ্যা কম হলেও চূড়ান্ত তালিকায় এ তারতম্য কমে আসবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়।
এ খসড়া তালিকার ওপর আপত্তি ও সংশোধনের প্রয়োজনিয়তা জানিয়ে আবেদনের শেষ তারিখ ১৭ জানুয়ারি। ২২ জানুয়ারির মধ্যে এসব আবেদনের নিস্পত্তির পর ৩১ জানুয়ারি হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
বর্তমানে ৯ কোটি ৬২ লাখ ভোটার রয়েছেন, যার মধ্যে পুরুষ ৫০.৩৭% ও নারী ৪৯.৬৩%।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: