নির্বাচন

পৌরসভা নির্বাচন

স্থগিত হওয়া ৫১ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত

ভোটগ্রহণ
ভোটগ্রহণ

শান্তিপূর্ণ পরিবেশে নরসিংদীর মাধবদী পৌরসভাসহ সারাদেশে ৫১টি স্থগিত হওয়া কেন্দ্রের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উৎসবমুখর পরিবেশে মাধবদী পৌরসভার ১২টি, নোয়াখালীর চৌমুহনী পৌরসভার স্থগিত হওয়া ১০টি এবং কুড়িগ্রামের উলিপুরে ব্যালট পেপার ছিনতাইয়ের কারণে স্থগিত হওয়া ২টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়েছে। এবার ভোট গণনার পালা।

এদিকে, বরগুনা, নড়াইল, যশোর, ময়মনসিংহ, জামালপুর, চাঁদপুর, নীলফামারীসহ সারাদেশে স্থগিত মোট ৫১টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে।

কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। নির্বাচনী এলাকার আশপাশে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কেন্দ্রগুলোতে স্ট্রাইকিং ফোর্স, র‌্যাব, বিজিবির পাশাপাশি মোবাইল টিম ও একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।

২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ভোটগ্রহনের সময় অনিয়মের কারণে এ পৌরসভাগুলোতে নির্বাচন স্থগিত করে কমিশন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ