নির্বাচন

মার্চে ৬০০টি ইউপিতে নির্বাচন

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন

আগামী মার্চের শেষদিকে প্রায় ৬০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে—জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ।

মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

শাহনেওয়াজ বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

তিনি আরো বলেন, যে ইউনিয়ন পরিষদগুলোর মেয়াদ মার্চের মধ্যে শেষ হবে কেবল সেগুলোতেই প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।

দেশে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা সাড়ে চার হাজারেরও বেশি। এ বছরই প্রায় সব ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হবে।

নির্বাচন কমিশনের লক্ষ্য চলতি বছরে সব ইউনিয়ন পরিষদ নির্বাচন করা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ