সারাদেশে বাতিল বা স্থগিত হওয়া ২০টি পৌরসভার মধ্যে ৭টির বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ৪টিতে আর বিএনপির প্রার্থী ৩টিতে জয়ী হয়েছেন।
নরসিংদীর মাধবদী পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোশারফ হোসেন প্রধান মানিক ১২ হাজার ১৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী তারিক আবু আলা চৌধুরী ৮ হাজার ৯৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন।
মাদারীপুরের কালকীনি পৌরসাভায় ৭ হাজার ১২৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এনায়েত হোসেন হাওলাদার।
বরগুনার বেতাকী পৌরসভায় আওয়ামী লীগের গোলাম কবীর ২ হাজার ৬৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ঠাকুরগাও পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী মির্জা ফয়সল আমিন ১৯ হাজার ১৯৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়া নোয়াখালীর চৌমোহনী পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আকতার হোসেন ফয়সল ও নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী আমজাদ হোসেন সরকার নির্বাচিত হয়েছেন।