নির্বাচন

ইউপি নির্বাচন: মনোনয়নের ভার তৃণমূলের হাতে রাখছে আ’লীগ

ইউপি নির্বাচন
ইউপি নির্বাচন

পৌরসভা নির্বাচনের মতো ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও দলীয় প্রার্থী মনোনয়নের ভার তৃণমূলের হাতেই রাখছে আওয়ামী লীগ। তৃণমূল মনোনয়ন বোর্ড থেকে পাঠানো নাম চূড়ান্ত করে দেবে কেন্দ্র। বিষয়টি নিয়ে এখন দলীয় ফোরামে আলোচনা চলছে। দলের জাতীয় সম্মেলন ২৮ মার্চ।

এদিকে, ইসি জানিয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন মার্চের শেষ সপ্তাহে। এক্ষেত্রে নিয়মের মধ্যে থেকে নির্বাচন পেছানোর জন্য অনুরোধ জানিয়ে প্রয়োজনে ইসিকে কাছে চিঠি দেবে আওয়ামী লীগ।

পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে পৌর, থানা বা উপজেলা ও জেলার সভাপতি-সাধারণ সম্পাদক এবং স্থানীয় সংসদ সদস্য—এ ৭ জনকে দিয়ে গঠন করা হয়েছিল তৃণমূল মনোনয়ন বোর্ড।

এ বোর্ড থেকে পাঠানো নাম কেন্দ্র থেকে চূড়ান্ত করে দেওয়া হয়েছিল দলের মনোনয়ন। এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনেও এ পদ্ধতিতেই এগুচ্ছে দল। এক্ষেত্রে পৌর কমিটির বদলে এ বোর্ডে আসবেন ইউনিয়ন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক। তৃণমূল থেকে পাঠানো নাম ও মাঠ জরিপের ফলাফলের ভিত্তিতে দেওয়া হবে মনোনয়ন।

নেতারা বলেন, পৌর নির্বাচনের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনও জোটগতভাবে নয়, এককভাবে করবে আওয়ামী লীগ।

নির্বাচন কমিশন জানিয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে মার্চের শেষ সপ্তাহে। এদিকে, ২৮ মার্চ ঠিক হয়ে আছে দলের ২০তম জাতীয় সম্মেলনের তারিখ। বিষয়টি এখন দলীয় নেতাদের ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ যেন প্রার্থী না হয় সেজন্য বার্তা পাঠানো হচ্ছে তৃণমূলে।

নেতারা বলছেন, শৃঙ্খলাভঙ্গের জন্য পৌরসভা নির্বাচনের মতো এক্ষেত্রেও বহিস্কার করা হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ