নির্বাচন

প্রার্থীদের প্রতীক বরাদ্দের আগে প্রচারণা নয়: ইসি

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থীরা প্রতীক বরাদ্দের আগে প্রতীক নিয়ে প্রচারণা চালাতে পারবেন না—এমন বিধান রেখে নির্বাচনী আচরণবিধি সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার সকালে কমিশনের বৈঠক শেষে এ কথা বলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ।

তিনি বলেন, সরকারি সুযোগ-সুবিধা ছাড়া উপজেলা চেয়ারম্যানদের নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ারও বিধান রাখা হয়েছে আচরণবিধিতে।

ইতোমধ্যে নির্বাচনের আচরণবিধির খসড়া চূড়ান্ত করা হয়েছে উল্লেখ করে কমিশনার বলেন, বৃহস্পতিবারের মধ্যেই তা আইন মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হবে। মন্ত্রণালয় অনুমোদন দিলেই তা প্রকাশ করা হবে।

এছাড়াও অন্য নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে হলে নির্দিষ্ট সংখ্যক ভোটারের সমর্থন প্রয়োজন হলেও ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে তা লাগছে না— বলেন, মোহাম্মদ শাহনেওয়াজ।

তিনি আরো বলেন, দলীয়ভাবে এ নির্বাচন হওয়ায় আচরণবিধিতে আরো কিছু নতুন বিধান যুক্ত করা হয়েছে। আগামী মার্চের শেষে প্রথম দফায় দেশের মেয়াদউত্তীর্ণ প্রায় সাত শতাধিক ইউনিয়ন পরিষদে নির্বাচন করা হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ