হালনাগাদের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নতুন ভোটার হিসেবে ৩৬ লাখ ৮৮ হাজার ৫৬ জন অন্তর্ভুক্ত হয়েছেন। সবমিলে এখন দেশে ভোটার সংখ্যা ৯ কোটি ৯৮ লাখ ৯৮ হাজার ৫৫৩ জনে দাঁড়িয়েছে।
রোববার ইসি সচিবালয়ে চূড়ান্ত এ ভোটার তালিকা প্রকাশ করা হয়। ইসি পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
হালনাগাদের আগে দেশে ভোটার সংখ্যা ছিল ৯ কোটি ৬২ লাখ এক হাজা ৪৯৭ জন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: