ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল আগামী বৃহস্পতিবার ঘোষণা করা হবে—বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী।
সোমবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জাবেদ আলী বলেন, এক্ষেত্রে ১১ থেকে ১২ দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফায় ৪০০ ইউনিয়ন পরিষদে নির্বাচন করার কথা ভাবছে নির্বাচন কমিশন।
তিনি আরো বলেন, যেহেতু ইউপি নির্বাচনে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকে প্রচারণা নির্দিষ্ট তাই পরীক্ষা মাঝেও নির্বাচন হলে পরীক্ষার্থীদের কোনো সমস্যা হবে না।
এইচএসসি পরীক্ষার ফাঁকে ফাঁকেও সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন বলেও জানান এ নির্বাচন কমিশনার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: