দ্বিতীয় দফায় দশ পৌরসভার ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি।
বুধবার ইসির উপ সচিব সামসুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২০ মার্চ ভোটের দিন রেখে পৌর নির্বাচনের এ তফসিল ঘোষণা করা হয়।
প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহীরা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি যাচাই বাছাই শেষে ৪ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যহার করা যাবে।
এ দফায় রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া, ঝালকাঠী, নোয়াখালীর কবিরহাট, কুমিল্লার নাঙ্গলকোট, ফরিদপুরের ভাঙ্গা, কক্সবাজারের চকরিয়া, মহেশখালী, ঝিনাইদহের কালিগঞ্জ ও ফেনীর সোনাগাজী পৌরসভায় ভোটগ্রহণ করা হবে।
গত ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভায় প্রথমবারের মতো দলভিত্তিক ভোট হয়। এতে ২০টি দল অংশ নেয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: