আসন্ন ইউনিয়ন পরিষদ-ইউপি নির্বাচনে দলের সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষরে প্রার্থীদের মনোনয়নপত্র দেয়া হবে বলে নিবার্চন কমিশনকে চিঠি দিয়েছে আওয়ামী লীগ।
সোমবার সকালে রাজধানীতে নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এটি জানান আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন।
এ সময় তিনি বলেন, একমাত্র সভানেত্রীর মনোনীত আওয়ামী লীগ প্রার্থীরাই দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পাবেন।
এর আগে দলটির আট সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনারের সঙ্গে প্রায় আধা ঘণ্টা বৈঠক করেন।
এ সময় দলীয় সিদ্ধান্ত সংবলিত চিঠি নির্বাচন কমিশনারের শাহনেওয়াজের হাতে তুলে দেন আওয়ামী লীগ নেতারা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: