ইউনিয়ন পরিষদ নির্বাচনের (ইউপি) প্রথম দফায় মনোনয়নপত্র দাখিল শেষে মঙ্গলবার শুরু হয়েছে যাচাই-বাছাইয়ের কাজ। সারাদেশে রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে তিন হাজার মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১,৯০০, আর স্বতন্ত্র প্রার্থী ১,৬৬৮ জন।
নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, সোমবার মনোনয়নপত্র দাখিল শেষে মনোনয়নপত্র জমা পড়েছে তিন হাজার।
নির্বাচনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সেনাবাহিনী মোতায়েনেরও প্রয়োজন হবে না বলেও জানান নির্বাচন কমিশন সচিব।
রাজনৈতিক দলগুলোর মোট ১৯০০ প্রার্থীর মধ্যে ..
আওয়ামী লীগের ৭৪১ জন। বিএনপির ৬৬৮ জন। জাতীয় পার্টির ১৪৮ জন। জাসদ ৩০ জন। ওয়ার্কার্স পার্টি ২৪ জন। ইসলামী আন্দোলন থেকে ২৪৫ জন প্রার্থী। বিকল্প ধারার ৫ জন। জেপি ২০ জন। অন্যান্য দলের প্রার্থী রয়েছে ২১ জন। নির্বাচনে ২৪টি দল অংশ নিলেও প্রথম দফায় ১৩টি দল অংশ নিচ্ছে না।
আর ২৫ ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী।
২৪টি দলের অংশ গ্রহণে প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে ২২ মার্চ প্রথম দফায় ৭৫২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলও করেছে রাজনৈতিক দলসহ স্বতন্ত্র প্রার্থীরা।
২৪ ফেব্রুয়ারি যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় রাখা হয়েছে ২ মার্চ।