নির্বাচন

ঢাকা বারে আ’লীগ সমর্থক আইনজীবীদের বড় জয়

ঢাকা বার
ঢাকা বার

ঢাকা আইনজীবী সমিতিতে নিরঙ্কুশ জয়লাভ করেছেন আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা— এতে ২৭টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদেই জয়ী হয়েছেন আওয়ামী সমর্থক আইনজীবীরা।

শনিবার সকালে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. শাহ আলম খান।

আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) সাইদুর রহমান মানিক সভাপতি এবং আয়ুবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সমিতিতে বিএনপি-জামাত সমর্থকরা জয় পেয়েছে (নীল প্যানেল) ছয়টি পদে।

২০১৬-১৭ মেয়াদের কার্যকরী কমিটি নির্বাচনে গত ২৪ ও ২৫ ফেব্রুয়ারি দুদিনব্যাপী ভোটগ্রহণের পর শুক্রবার দুপুরে গণনা শুরু হয়।

সমিতির মোট ১৫ হাজার ৫০ জন ভোটারের মধ্যে ৮ হাজার ১৩৪ জন আইনজীবী ভোট দেন।

আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে আবু বারেক ফরহাদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুস সালাম খান, সহ-সাধারণ সম্পাদক পদে মো. শাহাদাত হোসেন ভুইয়া, লাইব্রেরি সম্পাদক পদে আলী আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক পদে লাকী আক্তার ফ্লোরা, দপ্তর সম্পাদক পদে আব্দুল হাই মামুন এবং ক্রীড়া সম্পাদক পদে মো. বাহারুল আলম বাহার।

বিএনপি সমর্থিত প্যানেল থেকে সিনিয়র সহ-সভাপতি পদে আফেরোজ বেগম শেলী, কোষাধ্যক্ষ পদে আবু বকর সিদ্দিকী ও সমাজ কল্যাণ সম্পাদক পদে শাফিকুল ইসলাম বিজয়ী হয়েছেন।

কার্যকরি কমিটির ১৫টি সদস্য পদের মধ্যে সাদা প্যানেল থেকে ১২জন এবং নীল প্যানেল থেকে ৩ জন নির্বাচিত হয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ