নির্বাচন

ইউপি নির্বাচন: প্রথমপর্বে প্রার্থিতা প্রত্যাহার করলেন অনেকে

ইউপি নির্বাচন
ইউপি নির্বাচন

ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথমপর্বে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল আজ- বুধবার।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করে মনোনয়ন প্রত্যাহার করে নেন অনেক প্রার্থী। একই সঙ্গে দ্বিতীয় দফার ৬৮৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ারও শেষ দিন ছিলো আজ।

উৎসবমুখর পরিবেশে সকাল থেকে প্রতিটি জেলার উপজেলাগুলোতে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথমপর্বের প্রার্থিতা চূড়ান্তের কাজ চলছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে খুলনা জেলার ৯টি উপজেলার ৬৭ ইউনিয়ন পরিষদে এ কার্যক্রম চলে বিকেল ৫টা পর্যন্ত। এ পর্বে সাধারণ ওয়ার্ডে ২ হাজার ৮৯২ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ৮০৩ জন মনোনয়ন দাখিল করেছেন।

আর দ্বিতীয় দফা নির্বাচন উপলক্ষে চলছে মনোনয়নপত্র জমাদান কার্যক্রম। যশোরের ১৫টি ইউনিয়নের প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনে জেলার ৩ লাখ ৮০ হাজার ৭৭৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ভোলায় ৩টি উজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে অর্ধশতাধিক প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

এছাড়া, গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়ায় ৩২টি ইউনিয়নের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।

দ্বিতীয় পর্বের নির্বাচনের জন্য দাখিল করা মনোনয়পত্র যাচাই বাছাই হবে আগামী ৫ ও ৬ মার্চ। ১৩ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ হবে ১৪ মার্চ। ৩১মার্চ দ্বিতীয় দফায় ৬৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ