বিএনপির চেয়ারপারসন ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান।
রোববার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ ফল ঘোষণা করেন কাউন্সিল ঘিরে গঠিত নির্বাচন কমিশনের চেয়ারম্যান মুহাম্মদ জমিরউদ্দিন সরকার
এ দুই শীর্ষ নেতৃত্ব পদে আর কেউ মনোনয়নপত্র না নেয়ায় রোববার প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়।
চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে জন্য যথাক্রমে খালেদা জিয়া ও তারেক রহমান একক বৈধ প্রার্থী হওয়ায় নির্বাচন কমিশন খালেদা জিয়াকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারম্যান পদে এবং তারেক রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে আগামী তিন বছরের জন্য নির্বাচিত ঘোষণা করছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: