নির্বাচন

শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম ময়মনসিংহ

ইউপি নির্বাচন
ইউপি নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম দেশের প্রতিটি অঞ্চল। দলীয় প্রতীক নিয়ে উৎসবমুখর পরিবেশে চলছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। উন্নয়নের নানান প্রতিশ্রুতি দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ময়মনসিংহ জেলার ফুলপুরে ১০টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ভোটারদের মন জয় করতে তাই বাড়ি বাড়ি ছুটছেন প্রার্থীরা। নিয়ম মেনে চালাচ্ছেন মাইকিং। স্লোগান আর শোভাযাত্রাতেও ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।

আওয়ামী লীগ কিংবা বিএনপি সমর্থিত নয়, যোগ্য প্রার্থীকেই ভোট দিয়ে নির্বাচিত করতে চান ভোটাররা।

ময়মনসিংহ জেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪ হাজার ২৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬জন ও নারী ভোটার ১ লাখ ৪ হাজার ১৭ জন। চেয়ারম্যান পদ ৪৪ জন ও মেম্বার রয়েছেন ৩৮৯ জন।

সংরক্ষিত মহিলা মেম্বার পদে রয়েছেন ১১৮ জন। ভোটকেন্দ্র রয়েছে ৯৫টি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ