নির্বাচন

অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: শাহরিয়ার

শাহরিয়ার আলম
শাহরিয়ার আলম

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা অপরিসীম—উল্লেখ করে যথাযথ পরিকল্পনার মাধ্যমে দেশের সম্ভাবনাময় খাতে প্রবাসী বিনিয়োগ নিশ্চিত করা সম্ভব হলে দেশের কাঙ্খিত লক্ষ্য অর্জন সহজ হবে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

শনিবার রাজধানীর একটি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন-সিএনআরবি আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীদের কল্যাণেই দেশের অর্থনীতি এখন শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে। সুযোগের অভাবে আগে দেশ থেকে যে মেধাপাচার হয়েছে দেশের স্বার্থে তাদেরকেই আবার ফিরিয়ে আনা হচ্ছে।

বহির্বিশ্বে দেশের মর্যাদা সমুন্নত রাখতে ইতিবাচক ভূমিকা পালন করতে প্রবাসীদের প্রতি আহবানও জানান শাহরিয়ার আলম।

‘উন্নয়নে প্রবাসী-সমৃদ্ধিতে প্রবাসী’ শ্লোগান নিয়ে আজ রাজধানীর একটি হোটেলে বিশ্ব সম্মেলন পর্ব-২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন সিএনআরবি। এতে প্রবাসী বাংলাদেশীরা দেশের উন্নয়নে নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। দেশের সম্ভাবনায় খাতে বিনিয়োগ করতে প্রবাসীদের প্রতি আহবান জানান বস্তারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ