পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শনিবার দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৭ জন।
বেড়া-সাঁথিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকির হোসাইন বলেন, রাত সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কোরবান আলী ও স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন মণ্ডলের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।
এ সময় গোলাগুলির ঘটনায় একজন মারা যান আর গুলিবিদ্ধ ৪ জনকে আমরা বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় বলে জানান জাকির হোসাইন।
জানা গেছে, বন্দুকযুদ্ধে দুইপক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: