ইউনিয়র পরিষদ নির্বাচনে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলে আবারো হুঁশিয়ার করে দিয়েছে নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ শাহনেওয়াজ। এক্ষেত্রে অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
রোববার কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শাহনেওয়াজ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্বে অবহেলা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
ভোটগ্রহণ কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে ইসি বলেন, নির্বাচনে তারা কোনো রকম হামলার শিকার হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে কমিশন।
আজ রাত ১২টার পর প্রার্থীর পক্ষে কোনো রকম নির্বাচনী প্রচারণা চালালে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: