নির্বাচন

ইউপি নির্বাচন

প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত, গণনা চলছে

ভোটগ্রহণ
ভোটগ্রহণ

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম দফায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ৭১২টি ইউনিয়নে ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বিকেল ৪টা পর্যন্ত।

সকাল থেকেই জেলার ইউনিয়ন পরিষদের কেন্দ্রগুলোতে আসতে শুরু করে ভোটাররা। এদের মধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকায় পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে র‌্যাব ও বিজিবি।

নির্বাচনে মোট ৩৬ হাজার ৪৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ হাজার ৩৪ জন, সংরক্ষিত পদে ৭ হাজার ৫৭৫ জন আর সাধারণ মেম্বার পদে রয়েছেন ২৫ হাজার ৮৪৭ জন প্রার্থী।

মোট ভোটার ১ কোটি ১৯ লাখ ৪০ হাজার ৭৪১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫৯ লাখ ৯৫ হাজার ২৬৯ জন এবং নারী ভোটার ৫৯ লাখ ৪২ হাজার ৬৯৪ জন। আর মোট ভোট কেন্দ্র হচ্ছে ৬ হাজার ৯৮৭টি। প্রথমবারের মতো চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে দলীয় প্রতীকে। নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ