বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ।
মঙ্গলবার বিকেলে নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও নির্বাচন কমিশনের (ইসি) অবস্থান জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় সিইসি বলেন, ভোটকেন্দ্রে কারচুপি তুলনামূলক কম হয়েছে। অল্প কয়েকটি জায়গায় বিশৃঙ্খলা হয়েছে।
নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় ২ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন- উল্লেখ করে তিনি বলেন, এছাড়া কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন সংঘর্ষে কিছু লোক আহত হয়েছেন।
রকিবউদ্দিন বলেন, আদালতের আদেশ থাকায় শেষ মুহূর্তে এসে ৭১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: