নির্বাচন

ইউপি নির্বাচনে সহিংসতায় নিহত ১১

নির্বাচনি সহিংসতা
নির্বাচনি সহিংসতা

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম দফায় মঙ্গলবার দেশের ৩৩ জেলার ৭১২টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত সহিংসতায় ১১ জন নিহত হয়েছেন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মঙ্গলবার রাতে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় আইনশৃঙ্খলাবাহিনীর গুলিতে ৫ জন নিহত হয়েছেন। এছাড়া কক্সবাজারের টেকনাফে ৩ জন, বগুড়ার সাড়িয়াকান্দি, ঝালকাঠির সদর ও নেত্রকোণার খালিয়াজুড়িতে একজন করে নিহত হয়েছেন।

পিরোজপুর:

পিরোজপুরের মঠবাড়িয়ার ধনীসাফা ইউনিয়নে ভোটগণণার সময় ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করলে আইনশৃঙ্খলাবাহিনীর গুলিতে পাঁচজন নিহত হয়। আহত সাতজনকে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের মাঝরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের সময় একজন নিহত হন। একই ইউনিয়নের আরেকটি কেন্দ্রে আইনশৃঙ্খলাবাহিনীর গুলিতে মারা যান আরো দুইজন।

বগুড়া:

বগুড়ার সারিয়ানকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নে শংকরপুরে নির্বাচনী সহিংসতায় আহত জাবেদ আলী বুধবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

নেত্রকোনা:

নেত্রকোনার খালিয়াজুড়ি ইউনিয়নে ভোটগণণার সময় কেন্দ্রে ঢোকার চেষ্টা করলে আইনশৃঙ্খলাবাহিনীর গুলিতে একজন নিহত হন। নির্বাচনী সংঘর্ষে ঝালকাঠিতে মারা গেছেন আরো একজন।

এছাড়া মঙ্গলবার ভোটগ্রহণের সময় সংঘর্ষে আহত হয়েছেন সহস্রাধিক মানুষ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ