নির্বাচন

টাঙ্গাইলের ১১টি ইউনিয়নে ভোটগ্রহণ শেষ

ভোটগ্রহণ
ভোটগ্রহণ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষ। বুধবার সকাল ৮টা শুরু হয়ে এ ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

এদিকে, ভোট চলাকালে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিপুল পরিমাণ আইনশৃংঙ্খলারক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।

মোট ১২টি ইউনিয়নের মধ্যে একটি ইউনিয়নের ভোটগ্রহণ স্থগিত রয়েছে। সীমানা সংক্রান্ত কারণে উচ্চ আদালত ভারড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ।

১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৯, সাধারণ সদস্য পদে ৪৪৫ এবং সংরক্ষিত নারী সদস্য আসনে ১১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

নির্বাচনে ১১টি ইউনিয়নের মোট ১০৩টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। ১০৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৩০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে জেলা পুলিশ। বাকি ৭৩টি কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রসঙ্গত, প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাগরপুরের ১২টি ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা থাকলেও গত ৪ মার্চ সীমানা সংক্রান্ত জটিলতায় ভাড়রা ইউনিয়নের নির্বাচন স্থগিত করে হাইকোর্ট।

অপরদিকে গত ২০ মার্চ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচন হওয়ার কথা থাকায় ২২ মার্চ থেকে একদিন পিছিয়ে ২৩ মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ