নির্বাচন

নির্বাচন অবাধ-সুষ্ঠু হয়েছে বলে দাবি নির্বাচন কমিশনের

মো. সিরাজুল ইসলাম
মো. সিরাজুল ইসলাম

বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন।

সারাদেশের ৭১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলের বিষয়ে বুধবার বিকালে নির্বাচন কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন।

মো. সিরাজুল ইসলাম বলেন, যেসব কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটেছে ওই এলাকার ৫টি থানার ওসিসহ সাতক্ষীরা জেলার এসপিকে নির্বাচন কমিশনে তলব করা হয়েছে।

নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে দাবি করে কমিশন সচিব বলেন, প্রায় ৭৪ শতাংশ ভোটার উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে।

ভোটের সময় বিচ্ছিন্ন কিছু সহিংসতার ঘটনা ঘটেছে বলে স্বীকার করে তিনি বলেন, সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে সাতক্ষীরা জেলায়। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে, নির্বাচন কমিশনের পাওয়া ৫০২টি ইউনিয়নের ফলাফলের মধ্যে ৩৮৭ ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছে। আর ২৬টিতে বিএনপি সমর্থিত, ৩টিতে জাতীয় পার্টি, জাসদ ২টিতে, ওয়ার্কস পার্টি ১টিতে, ইসলামী আন্দোলন একটিতে এবং ৬৮টি ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান জয়ী হয়েছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ