নির্বাচন পরবর্তী সহিংসতায় পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গতকাল (বুধবার) রাত দেড়টার দিকে পুলিশ বাদি হয়ে অজ্ঞাত প্রায় ১২০০ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় মামলাটি করে। মামলার এজাহারে ব্যালট বাক্স ছিনতাই ,গাড়ি ভাংচুর ও মেজিষ্ট্রেটকে কোপানোসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতার সময় আইনশৃঙ্খলাবাহিনীর গুলিতে ৫ জন নিহত হন। এ ঘটনায় গঠিত দুটি আলাদা তদন্ত কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এদিকে, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের সরকার দলীয় প্রার্থীর পক্ষে কাজ করায় বুধবার রাতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের অফিস ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। ভাংচুর করা হয় প্রধানমন্ত্রী ও জাতির জনকের ছবি সম্বলিত বিলবোর্ড।