ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে যে সহিংসতার ঘটনা ঘটেছে তা দুঃখজনক—মন্তব্য করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো: জাবেদ আলী বলেন, ভবিষ্যতে আইনশৃঙ্খলা বাহিনী আরো সর্তক থাকার আহ্বানও জানান।
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মোহাম্মদ জাবেদ আলি বলেন, নির্বাচন কমিশন যে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে সেখানে নিশ্চয় কোনো না কোনোভাবে কিছু কিছু জায়গায় সহিংসতার চেষ্টা করেছিল।
মঠবাড়িয়ার ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে বিষয়ে আরো সজাগ থাকার পরার্মশও দেন তিনি।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: