দ্বিতীয় দফার ৬৮৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা। ফসলের মাঠ থেকে শুরু করে চায়ের দোকান, হাট-বাজার সবখানেই নির্বাচনী আমেজ।
নানা শ্লোগান আর শোভাযাত্রায় মুখরিত গ্রামীণ সড়কগুলো। ভোটারদের দ্বারে দ্বারে গিয়েও চলছে প্রার্থীদের ভোটভিক্ষা ও উন্নয়নের নানান প্রতিশ্রুতি।
আগামী ৩১ মার্চ দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাজীপুরের ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরব হয়ে উঠেছে নির্বাচনী এলাকাগুলো। টাঙানো হয়েছে ব্যানার ও পোষ্টার।
ফসলের মাঠ থেকে শুরু করে চায়ের দোকান, হাট-বাজার সবখানেই নির্বাচনী আমেজ। নানা শ্লোগান আর শোভাযাত্রায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।
কোনো কোনো প্রার্থীর অভিযোগ, কর্মী সমর্থকদের নানাভাবে হয়রানী করছে প্রতিপক্ষ প্রার্থীরা। তবে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হলে বিজয়ী হওয়ার আশা করছেন তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, নিবার্চনে আচরণ বিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তবে দেখে শুনে যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন বলে জানালেন ভোটাররা।
গাজীপুর জেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৩০৬ জন। চেয়ারম্যান প্রার্থী ২৬ জন, সাধারণ সদস্য ২৩৯জন এবং সংরক্ষিত নারী আসনে রয়েছে ৬৪ জন প্রার্থী।