নির্বাচনের আগে ও পরে প্রাণহানির কোনো ঘটনার জন্য কমিশন দায়ী নয়—উল্লেখ করে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, এসব ঘটনার দায় তারা নেবেন না।
রোববার কমিশন কার্যালয়ে প্রথম দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের সহিংসতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শাহনেওয়াজ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অতি উৎসাহী কিছু মানুষের কারণেই কিছু জায়গায় সহিংসতা ঘটে।
তবে, নির্বাচনকে ঘিরে সহিংসতা হলে কঠোর ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: