নির্বাচন

ইউপি নির্বাচনের প্রথম দফা ‘বিকৃত’: সুজন

বদিউল আলম মজুমদার
বদিউল আলম মজুমদার

ইউনিয়ন পরিষদের প্রথম দফার নির্বাচনকে ‘বিকৃত নির্বাচন’ বলে অ্যাখ্যায়িত করেছে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। বিকৃত নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যায় বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে প্রথম ধাপের ইউপি নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বদিউল আলম বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে কমিশন ব্যর্থ হয়েছে— এর দায় কমিশনার নিতে না পারলে পদ থেকে সরে যাওয়ার পরামর্শ দেন। এছাড়া দ্বিতীঁয় দফা নির্বাচনের জন্য কমিশনকে শক্তিশালী ভূমিকা নেয়ারও পরামর্শ দেন তিনি।

সুজনের সম্পাদক আরো বলেন, দলভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন দুর্বৃত্তায়িত রাজনৈতিক সংস্কৃতির নেতিবাচক প্রভাবকে গ্রামাঞ্চল পর্যন্ত বিস্তৃত্ব করেছে।

মনোনয়ন বাণিজ্য এবার তৃণমূল পর্যায়ে চলে গেছে—উল্লেখ করে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে ব্যাপক মনোনয়ন বাণিজ্যের অভিযোগ করেন তিনি।

বদিউল আলম বলেন, তফসিল ঘোষণার পর থেকেই ক্ষমতাসীন দলের মধ্যে সহিংসতা ঘটে চলেছে।

এ সময় লিখিত বক্তব্যে ৩৬ জেলায় অনুষ্ঠিত এ নির্বাচনে ৩২টিতেই সহিংসতা ও অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়। নির্বাচনী সহিংসতায় এ পর্যন্ত ২৭ জন নিহত ও সাড়ে ৩ হাজারের বেশি আহতের ঘটনা ঘটেছে বলে জানানো হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ