নির্বাচন

ভোট কারচুপির সুযোগ করে দিলে ব্যবস্থা: শাহনেওয়াজ

মোহাম্মদ শাহনেওয়াজ
মোহাম্মদ শাহনেওয়াজ

ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেউ ভোট কারচুপির সুযোগ করে দিলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার কমিশন কার্যালয়ে দ্বিতীয় দফার ইউপি নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ।

সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনায় ব্যর্থ হলে এর দায় প্রশাসন এবং নির্বাচনী কর্মকর্তাকেই নিতে হবে বলে জানান এ কমিশনার।

ভোটের সময় দায়িত্বরত কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে শাহনেওয়াজ বলেন, নির্বাচনে তারা কোনো রকম হামলার শিকার হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে কমিশন। রাত ১২টার পর প্রার্থীর পক্ষে কোনো রকম প্রচারণা চালালে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, অনুকূল পরিবেশ না থাকায় তৃতীয় দফায় পার্বত্য অঞ্চলে নির্বাচন স্থগিত করেছে কমিশন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ