নির্বাচন

নির্বাচনী সহিংসতা: শিশুসহ নিহত ৯

৩৩ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

সংঘর্ষ
সংঘর্ষ

দ্বিতীয় দফায় ৬৩৯টি ইউনিয়নে দলীয় প্রতীকে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বেশিরভাগ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হলেও নির্বাচনকে কেন্দ্র করে কেরানীগঞ্জ, যশোর ও জামালপুরসহ বেশ কিছু জায়গায় ব্যাপক সংঘর্ষ-সহিংসতা হয়েছে।

এ নির্বাচনী সহিংসতায় দ্বিতীয় শ্রেণির একজন শিশুসহ মারা গেছেন ৯ জন এবং আহত হয়েছেন শতাধিক।

ভোট চলাকালীন সময়ে বিভিন্ন দলের চেয়ারম্যান পদে ১৮ জন প্রার্থী নির্বাচন বর্জন করেন। আর অনিয়মের অভিযোগে ৩৩ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিতও করেছে নির্বাচন কমিশন।

কেরানীগঞ্জ:

ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র শুভ মারা যায়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন বলেন, সকাল ১০টার দিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে শিশুটি মৃত্যু হয়।

চট্টগ্রাম:

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার চর বাউরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৩ জন মারা গেছে। এ ঘটনায় একজন কনস্টেবল গুলিবিদ্ধসহ আরো ৭ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন: সানাউল্লাহ, ইব্রাহিম ও কামাল।

কক্সবাজার:

কক্সবাজারের পেকুয়া ইউনিয়নের জিএমসি ইনস্টিটিউট কেন্দ্রে উপজেলা আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিতদের মধ্যে সংঘর্ষে ৩ জন আহত হন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ২ জনকে আটক করে।

যশোর:

উপজেলা নির্বাচনের ভোটগ্রহণের মধ্যেই যশোরের চাঁচড়া ইউনিয়নের একটি কেন্দ্রে দুই সাধারণ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন মারা গেছেন।

এছাড়াও সদর উপজেলার আড়পাড়া কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক আওয়ামী লীগ কর্মীগুলিবিদ্ধ হয়েছেন।

আর ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার অভিযোগে যশোরের জেলার চুড়ামনকাঠি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

ভোটের আগের দিন রাতে যশোরের লেবুতলা ইউনিয়নের কাঠমারা গ্রামে বোমা বানানোর সময় আওয়ামী লীগ প্রার্থীর ৫ সমর্থক আহত হয়। হাসপাতালে ভর্তি করার পর তাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়।

তবে আহতরা দাবি করছেন প্রতিপক্ষের লোকজন, তাদের ওপর বোমা হামলা চালিয়েছে।

জামালপুর:

জামালপুরের নালন্দা উপজেলার শ্যামপুর ইউনিয়নে বালুরচর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

অনিয়মের অভিযোগে জামালপুরের মেলান্দহ উপজেলার নয়নগড় ইউনিয়নের মামা-ভাগ্নে কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

ভোলা:

ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধলে স্থানীয় সাংবাদিক আফজাল হোসেন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৯ জন।

জেলার পূর্ব ইলিশা ইউনিয়নে দুই মেম্বরা প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৭ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত প্রায় অর্ধশতাধিক। এ ঘটনায় পূর্ব ইলিশা কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।

আর জাল ভোট ও কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ এনে ভোলার সদরের পূর্ব ইলিশা ইউনিয়নে ভোট বর্জন করে বিএনপি।

কুমিল্লা:

কুমিল্লার বরুড়ার খোশবাশ ইউনিয়নের আরিফপুর কেন্দ্রে বিএনপি ও জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থীরা কেন্দ্র পরিদর্শনে গেলে তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময় হয়। এ সময় ৪ জন আহত হন।

এছাড়াও কুমিল্লা সদর দক্ষিণের ৪ নং বড়পাড়া ইউনিয়নে জাল ভোট ও কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ এনে ভোট বর্জন করে বিএনপি।

নাটোর:

নাটোরের লালপুর ইউনিয়নের একটি কেন্দ্রে সকালে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

মাদারীপুর:

মাদারীপুরের ধূরাইল ইউনিয়েন দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে সুজন মৃধা নামের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সংঘর্ষের কারণে মাদারীপুরেও ৩টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

চাঁদপুর:

চাঁদপুরের দুই উপজেলায় একটি কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তাকে মারধর করে ব্যালট পেপার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় আরো ৩টি কেন্দ্রে সহিংসতার খবর পাওয়া গেছে। পরে দুইটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।

এদিকে, সংঘর্ষের কারণে নোয়াখালীর কোম্পানীগঞ্জে সিরাজপুর ইউনিয়নের দুইটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

আর জাল ভোট ও কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ এনে গাজীপুরে কালিগঞ্জের ৭ ইউনিয়নের মধ্যে ৪ ইউনিয়নের একজন স্বতন্ত্রসহ ৫ জন বিএনপি প্রার্থী ভোট বর্জন করেছে।

এছাড়াও ২নং চৌয়ারা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীও নির্বাচন বর্জন করেছেন। কুষ্টিয়ার দৌলতপুরে খলিশাকুণ্ড ইউনিয়নে ভোট প্রত্যাহার করেছে জাসদ প্রার্থী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ