নির্বাচন

নির্বাচনী সহিংসতায় ৯ জনের মৃত্যু

নির্বাচনী সহিংসতা
নির্বাচনী সহিংসতা

নির্বাচনের ভোটগ্রহণের সময় ও পরের সহিংসতায় কেরাণীগঞ্জ, চট্টগ্রাম, নাটোর, মাদারীপুর, যশোর ও জামালপুরে ৯ জনের মৃত্যু হয়েছে। সাংবাদিকসহ আহত হয়েছে দুই শতাধিক।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরবর্তী মারামারিতে চুয়াডাঙ্গায় দুই জন আহত হয়েছে। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার নির্বাচন চলাকালে ও ভোট গণনার সময়কার সহিংসতায় ৯ জনের মৃত্যু হয়েছে।

এরমধ্যে চট্টগ্রামের সন্দ্বীপের বাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়। এ সময় পুলিশসহ আহত হন ৫ জন।

এছাড়াও নির্বাচনী সহিংসতায় নাটোর, কেরানীগঞ্জ, যশোর ও জামালপুরেও ৫ জন মৃত্যু হয়েছে।

আর ভোট গণনার সময় মাদারীপুরের ধুরাইল ইউনিয়েনে ব্যালট বাক্স ছিনতাইকালে পুলিশের গুলিতে সুজন মৃধা নামে একজন শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত সুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ