ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জনগণের জানমাল রক্ষা ও সরকারি কাজে বাধা দেয়া প্রতিরোধ করতেই আইনশৃঙ্খলা বাহিনী গুলি ছোড়ে—বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ।
বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যলয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কাজী রকিবউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনী সহিংসতায় জড়িতদের চিহ্নিত করে বিদ্যমান আইনে বিচার করা হবে।
ভোটের সময় কেন্দ্রের বাইরে দুই পক্ষের সংঘর্ষের দায় কমিশন নেবে না জানিয়ে তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর গুলি ছোড়া ও জনগণের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এক কথা নয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: